=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাতের অন্ধকারে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, নিহত ১৩ জন নিরীহ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের অন্ধকারে হামলা চালানো যেন পাকিস্তানের জন্মগত অধিকার (Pakistan Air Strike)! বিগত দিনগুলিতে একপ্রকার কাপুরুষের মতো আকাশ পথে হামলা চালিয়ে নিকটতম প্রতিবেশী আফগানিস্তানের সাথে তিক্ততা বাড়িয়েছে ইসলামের দেশ। এবার একই ঘটনার সাক্ষী থাকলো কাবুল। আফগানিস্তানে এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান সেনা। আর তাতেই মৃত্যু হয়েছে 13 জন নিরীহ নাগরিকের। সেই সাথে আহত হয়েছেন আরও 14 জন। এমনটাই দাবি করেছে তালিবান সরকার।

পাকিস্তান সেনার হামলায় আফগানিস্তানে মৃত্যু মিছিল!

বুধবার, তালিবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গত মঙ্গলবার গভীর রাতে আকাশপথে আফগানিস্তানের একাধিক প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। খোস্ত, পাটিকার মতো প্রদেশগুলিতে ভয়ানক হামলা চলেছে। আর সেই হামলায় প্রাণ ঝরেছে অন্তত 13 জন সাধারণ নাগরিকের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পাক হামলায় নিহত আফগানিদের মধ্যে রয়েছে 11 জন শিশু। এছাড়াও এক মহিলা এবং এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুধু তাই নয় তালিবান সরকারের তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, পাকিস্তানের চোরা হামলায় মৃত্যু মিছিলের পাশাপাশি 14 জন নাগরিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই মহিলা। পাক হামলার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুজাহিদ। সেই সাথে তালিবান সরকারের তরফে নাকি পাকিস্তানকে ফের হুশিয়ারি দেওয়া হয়েছে, এই ধরনের হামলা চালালে পাল্টা প্রত্যাঘাত করতে পিছুপা হবে না আফগানিস্তানও! যদিও পাকিস্তান সরকারের তরফে এ নিয়ে কোনও বিবৃতি আসেনি।

অবশ্যই পড়ুন: কলকাতা ফিরলেই গ্রেফতার অভিষেক? বিমানবন্দরে নজর রাখছে CID

উল্লেখ্য, রাতের অন্ধকারে আফগানিস্তানে হামলা এটাই প্রথম নয়। এর আগে বহুবার আকাশ পথ ব্যবহার করে প্রতিবেশীর বুকে জোরালো আঘাত হেনেছিল শেহবাজ শরীফের দেশ। তাতে মৃত্যু হয়েছিল অগণিত মানুষের। তবে হামলার যন্ত্রণা সহ্য করে হাত গুটিয়ে বসে থাকেনি আফগানিস্তান। বিগত দিনগুলিতে পাল্টা হামলা চালিয়েছে তারাও।

Leave a Comment