=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক, কী হল পান্ডিয়ার?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কপালটাই খারাপ! দলের জন্য কঠোর অনুশীলন করেও আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। জানা যাচ্ছে, একেবারে শেষ মুহূর্তে পায়ের পেশিতে টান লেগেছে খেলোয়াড়ের। যার কারণে আফগান বাহিনীর বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামা হচ্ছে না ভারতীয় অলরাউন্ডারের। এ নিয়ে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ক্ষতি হবে ভারতের?

সূত্রের খবর, বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে পুরোদমে অনুশীলন করছিলেন হার্দিক পান্ডিয়া। ঠিক সেই সময় হঠাৎ তাঁর পায়ের পেশিতে গুরুতরভাবে টান লাগে। আর সে কারণেই আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দলের যোগ দিতে পারছেন না ভারতীয় ক্রিকেটার। এ নিয়ে বোর্ডের তরফে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বলাই বাহুল্য, সব ঠিক থাকলে আগামী 11 জুন আফগানিস্তান সিরিজের জন্য ধর্মশালায় ভারতীয় শিবিরে যোগ দিতেন হার্দিক পান্ডিয়া। সেখান থেকেই নিজেকে পুরোপুরি প্রস্তুত করে মূল মঞ্চে পা রাখতেন তিনি। তবে শেষ পর্যন্ত কাঁটা হয়ে দাঁড়াল চোট। আপাতত সে কারণেই আগামী দুসপ্তাহ বোর্ডের উৎকর্ষ কেন্দ্রেই থাকতে হবে ভারতীয় তারকাকে।

অবশ্যই পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির নিলামের দাবি তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য!

বোর্ডের একটি সূত্র বলছে, কোয়াড্রিসেপসে টান পেয়েছেন হার্দিক পান্ডিয়া। পা বেশ খানিকটা ফুলে শক্ত হয়ে রয়েছে। তবে এই চোট দীর্ঘমেয়াদি নয়। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। ফিজিও এবং প্রশিক্ষকদের চেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। আফগানিস্তান সিরিজে হার্দিক পান্ডিয়ার মতো একজন প্লেয়ারের না থাকা ভারতীয় দলের জন্য যে কিছুটা হলেও ধাক্কার সে কথা বলাই যায়।

Leave a Comment