=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, এই দল হবে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন! ফাঁস নাম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। আগামীকাল থেকেই ঢাকে কাঠি পড়বে টুর্নামেন্টের। এ বছর অবশ্য প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে 48টি দেশ। ফলে বোঝাই যাচ্ছে এ বছরের বিশ্বকাপ কতটা জাকজমজপূর্ণ হতে চলেছে। মূলত কানাডা, মেক্সিকো এবং আমেরিকা এবারের বিশ্বকাপের আয়োজক। 11 জুন বিশ্বকাপ শুরু হয়ে ফাইনাল হবে 19 জুলাই। সেই ম্যাচের বহু আগেই চ্যাম্পিয়ন কে হবে সেটাই কার্যত ফাঁস হয়ে গেল।

ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম জানা গেল আগেই!

আগামীকাল ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের লড়াইয়ের পর একে একে গড়াবে বাকি ম্যাচগুলি। 19 জুলাই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আর সেই ম্যাচের বহু আগেই একপ্রকার প্রকাশ্যে চলে এল চ্যাম্পিয়ন দলের নাম। অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে, 2026 ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বেশি সম্ভব বলা রয়েছে স্পেনের।

ওই সুপারকম্পিউটার বলছে, এবারের বিশ্বকাপে 13 শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে ফ্রান্সের। সেখানে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা 11.2 শতাংশ, আর্জেন্টিনার সম্ভাবনা 10.4 শতাংশ। তবে আসন্ন বিশ্বকাপে স্পেন দলের 16.1 শতাংশ অর্থাৎ সবচেয়ে বেশি জয়ের সম্ভাবনা রয়েছে। একই সাথে এই দলের ফাইনালে ওঠার সম্ভাবনাও সবচেয়ে বেশি। একেবারে 25.6 শতাংশ। ফ্রান্সের ক্ষেত্রে এই সম্ভাবনা 21 শতাংশ থেকে সামান্য বেশি।

অবশ্যই পড়ুন: আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক, কী হল পান্ডিয়ার?

অপটা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে উল্লেখ রয়েছে জার্মানির মতো শক্তিশালী দলেরও। যদিও এই দলের সাফল্যের সম্ভাবনা ফ্রান্স বা স্পেনের তুলনায় অনেকটাই কম। তবে বলা হচ্ছে এই দল শক্তি সঞ্চয় করে নকআউট পর্বে জায়গা করতে পারলে তাদের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ পর্বের তৃতীয় স্থানাধিকারী দল। বলা বাহুল্য, দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার। কিন্তু তাও সুপারকম্পিউটারের হিসেবে এবারের বিশ্বকাপে সাফল্য পাচ্ছে না হলুদ বাহিনী!

Leave a Comment