=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বজ্রঝড়, কালবৈশাখী সহ দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও শুরু হয়ে গেল তুমুল দুর্যোগ। আকাশ কালো করে কয়েকদিন ধরেই বাংলাজুড়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। আপাতত প্রাক বর্ষার জেরে এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতির জন্য পরিস্থিতি ক্রমশ অনুকূল হয়ে উঠেছে। বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার অনুপ্রবেশ এবং উত্তর-পশ্চিম বিহারের উপর সৃষ্ট একটি ঘূর্ণাবর্তের কারণে সমগ্র অঞ্চল জুড়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবারও তুমুল ঝড় বৃষ্টির সাক্ষী থাকবে বাংলা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলী জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। যদিও এদিন বিশেষ করে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বর্ষার জেরে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

কেমন থাকবে শুক্রবারের আবহাওয়া? হাওয়া অফিসের মতে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

Leave a Comment