=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেঙ্গল অলিম্পিকে ৫০ লক্ষ টাকার দুর্নীতি! নাম জড়াল বিশ্বাস ব্রাদার্সের

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রকাশ্যে এল বিশ্বাস ব্রাদার্স এর আরও এক দুর্নীতির অভিযোগ!  মালদায় (Malda) অনুষ্ঠিত রাজ্য গেমসে প্রায় ৫০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ উঠল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আর এই খবর প্রকাশ্যে আসতেই নতুন বিতর্ক শুরু হল ক্রীড়া ক্ষেত্রে।

বেঙ্গল অলিম্পিকে ৫০ লাখ টাকার দুর্নীতি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতবছর, মালদায় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং মালদহ জেলা ক্রীড়া সংস্থা (DSA) ও রাজ্যের ক্রীড়া দফতরের সহযোগিতায় রাজ্যস্তরের এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই খেলায় প্রায় ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন। কিন্তু অভিযোগ, আয়োজনের জন্য মালদহ জেলা ক্রীড়া সংস্থাকে ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে মাত্র সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এর ফলে হোটেল মালিক, মঞ্চ নির্মাতা, আলো-সাউন্ড সংস্থা এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীদের বহুদিন পাওনা বকেয়া ছিল বলে অভিযোগ উঠে এসেছে।

নিশানায় বিশ্বাস ব্রাদার্স

ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ লাখ টাকার দুর্নীতির প্রসঙ্গে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও সংস্থা পূর্ণ অর্থ পায়নি। তাঁর দাবি, মাত্র সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং তারপর আর কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। যদিও আমাদের সমস্যা থাকলেও কোনও রকম ত্রুটি রাখিনি। যতটা পেরেছি সহযোগিতা করেছি। এমনকি পরে সেই পাওনার কিছু অংশ অন্য উৎস থেকে মেটানো হয়েছে।”

এদিকে এই ঘটনাকে বড় আর্থিক কেলেঙ্কারি বলে দাবি করেছেন মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি। তিনি জানান, “খেলাধুলা ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রে অরূপ ও স্বরূপ বিশ্বাস একাধিক অনিয়ম করেছে। মুখ্যমন্ত্রী ১২ জুন মালদায় আসবেন। তাঁকে গেমসের দুর্নীতির ফাইল খোলার ব্যাপারে আবেদন জানানো হবে।”

আরও পড়ুন: সত্যি হল গুজব! রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

প্রসঙ্গত, গত ৪ জুন যৌন হেনস্থা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। আগামী ১৮ জুন পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতেই থাকতে হবে তাঁকে। এর মাঝেই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট, সুরুচি সংঘের ক্লাবে ম্যারাথন তল্লাশি চালানোর পাশাপাশি বুধবার স্বরূপ বিশ্বাসকে নিয়ে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওয় গিয়েছিল পুলিশ। সেখানকার ফেডারেশনের অফিসে চলেছিল তল্লাশি।

Leave a Comment