=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুলিশ ভর্তির পরীক্ষা দিতে গিয়ে Google Maps দেখে পৌঁছে গেলেন জঙ্গলে

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের পুলিশ ভর্তি পরীক্ষা (UP Police Recruitment Exam) দিতে গিয়ে চার যুবককে হতে হল চরম ভোগান্তির শিকার। গুগল ম্যাপস (Google Maps)-এ ভুল ঠিকানা দেখানোর ফলে গাজিয়াবাদ ও হাপুরের বাসিন্দা ওই চার পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারায় দিতেই পারলেন না পরীক্ষা। তারা অভিযোগ জানিয়েছেন, গুগল ম্যাপস তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের বদলে শামলির চান্ধেরি গ্রামের একটি জঙ্গলাকীর্ণ এলাকায় পৌঁছে দেয়। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং গুগলকে জবাব চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তবে এই চার পরীক্ষার্থী আবার পরীক্ষায় বসতে পারবেন কিনা, সে নিয়ে কোন স্পষ্ট তথ্য সামনে আসেনি। 

গুগল ম্যাপস পরীক্ষা কেন্দ্রের বদলে দেখালো জঙ্গলের ঠিকানা

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নাই মান্ডি থানা এলাকার অন্তর্গত দীপচাঁদ গ্রিন চেম্বার ইন্টার কলেজে ধর্মেন্দ্র চৌধুরী, অরুণ মালিক, বিশাল এবং নকুল নামের ওই চার যুবকের পরীক্ষা কেন্দ্র পড়ে। তারা মোটরবাইকে করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন এবং দিক নির্দেশের জন্য গুগল ম্যাপস ব্যবহার করেন। তাদের অভিযোগ গন্তব্যের অবস্থান ম্যাপে ভুল দেখানোর কারণে তারা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ কিলোমিটার দূর শামলির চান্ধেরি গ্রামের ফাঁকা জঙ্গলকীর্ণ অঞ্চলে পৌঁছে যান। এর ফলে তাদের অনেকটা সময় নষ্ট হয়। 

পরীক্ষার্থীরা যখন বুঝতে পারেন যে তারা ভুল রাস্তায় এসে পড়েছেন, তখন যেকোনোভাবে হোক পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু অত দূর থেকে যতক্ষণে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছান ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, যার ফলে অতি কষ্টে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও তারা পরীক্ষায় বসতে পারেননি। পরে ওই চার যুবক জেলা সদর দপ্তরে গিয়ে আধিকারিকদের তাদের অভিযোগ জানান।

আরও পড়ুনঃ গৃহবধূরা মাসে ৩০ হাজার টাকা পাওয়ার দাবি রাখেন! বড় রায় সুপ্রিম কোর্টের

এসপি (সিটি) অমৃত জৈন আশ্বাস দিয়েছেন যে, এ বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং গুগলকে একটি চিঠি পাঠানো হবে। চিঠিতে জানতে চাওয়া হবে কেন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের বদলে পরীক্ষার্থীদের শামলি অঞ্চলের ঠিকানা দেখানো হচ্ছিল। তিনি এছাড়াও জানিয়েছেন যে, ওই চার পরীক্ষার্থীদের মধ্যে দু’জন হাপুরের এবং দু’জন গাজিয়াবাদ জেলার বাসিন্দা। তাদের পরীক্ষা পুনরায় নেওয়া হবে কিনা, সেই নিয়েও নিয়োগ বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে।  

Leave a Comment