=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেরোনোর আগে সাবধান! বিকেলে তুমুল ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলার পর শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যে কলকাতা সংলগ্ন কিছু অঞ্চল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে চিন্তা নেই, বাকি জেলাগুলিতেও দুপুর বা থেকে বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। ভিজতে চলেছে কলকাতা, হাওড়া, নদিয়া সহ বহু জেলা। বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের ভ্রুকুটিও রয়েছে।

বিকেলে আরও তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়

দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সহ জেলায় জেলায় ফের একবার মেঘেদের গর্জন শোনা যাচ্ছে, সেইসঙ্গে দাপট থাকবে ঝড় এবং বজ্রবিদ্যুতের। মূলত বেলার পর থেকে আবহাওয়ার আমূল বদল লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল। আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষার পরেই দক্ষিণবঙ্গেও বর্ষার আগমন ঘটে যাবে। তখন শুধু মেঘ আর বৃষ্টি। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভালো ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুনঃ বকেয়া DA নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

তবে আজ বিকেলের মধ্যে দক্ষিণের বাকি জেলাগুলিতে শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। আসলে মৌসুমি বায়ু ক্রমশ দেশের সব অংশে ছড়িয়ে পড়ছে। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে পশ্চিম মধ্যে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশ, পশ্চিমবঙ্গ ও বিহারের আরও কিছু এলাকা এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি বিদ্যমান রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এমনিতে আজ শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের বহু জেলায় বৃষ্টি হয়েছে। তবে বিকেলের মধ্যে আজ ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।

Leave a Comment