=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আর যার কাছেই হারো, পাকিস্তানের কাছে নয়” ম্যাচের আগেই হুঙ্কার ভারতীয় তারকার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল অর্থাৎ রবিবার বার্মিংহামে পাকিস্তানের (India Vs Pakistan) বিরুদ্ধে ম্যাচ দিয়ে 2026 নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারতীয় মহিলা দল। আর ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা! বর্তমানে সেই উত্তেজনাই বিরাজ করছে সমর্থকদের মনে। ঠিক সেই পর্বে ম্যাচের আগে বিরাট মন্তব্য করলেন ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটসম্যান জেমিমা রদ্রিগেজ। আর সেই বক্তব্যের পরই আনন্দে একেবারে গদগদ ভারতীয় ক্রিকেট ভক্তরা!

পাকিস্তানকে উদ্দেশ্য করে বড় মন্তব্য জেমিমার!

সম্প্রতি জিও হটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় মহিলা ক্রিকেটার জেমিমা জানান, “আমার মনে আছে, যখন প্রথমবার আমি ভারত বনাম পাকিস্তান ম্যাচের অংশ হয়েছিলাম। হরমন দিদি আমাদের সাথে ড্রেসিংরুমে কথা বলছিলেন, বলেছিলেন এই ম্যাচে চাপটা অনেক বেশি, কারণ ভারত এবং পাকিস্তানের ম্যাচের সাথে বহু ইতিহাস জড়িয়ে। ভক্তরা কী চাইছেন সেটা আমরা জানি।”

এদিন ওই সাক্ষাৎকার চলাকালীন ভারতীয় মহিলা ক্রিকেটার আরও বললেন, “আমার বিল্ডিংয়ের দারোয়ান পর্যন্ত বলেছেন, আর যার কাছেই হারো, পাকিস্তানের কাছে হেরো না। এই ধরনের চাপ আমি বুঝি। মানুষ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে পছন্দ করেন।” সবমিলিয়ে বলাই যায়, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ইঙ্গিতে একটা বার্তা দিয়ে রাখলেন ভারতীয় তারকা জেমিমা।

অবশ্যই পড়ুন: রাত পোহালেই ব্রাজিলের উদ্বোধনী ম্যাচ, খেলবেন নেইমার? জানালেন কোচ

প্রসঙ্গত, মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বার্মিংহামে। এদিন ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা। এই ম্যাচ দেখতে হলে চোখ রাখতে হবে, স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে।

Leave a Comment