‘এত ভাল প্লেয়ার!’ এখন কেন ব্যর্থ হচ্ছেন বৈভব? জানুন আসল কারণ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখালেও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে সেভাবে হাত খুলতে পারছেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সোমবার লঙ্কান বাহিনীর বিপক্ষে মাত্র 21 রান করেছেন বৈভব। যদিও এই ইনিংসে একটি ছয় দেখা গিয়েছে, বৈভবের ব্যাটে। আর তাতেই উঠছে একাধিক প্রশ্ন। আসলে যে প্লেয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 72টি ছক্কা মেরেছেন, সেই তিনিই নাকি লঙ্কান সিরিজে ব্যাটে ছয় তুলতেই পারছেন না। প্রশ্ন উঠছে, কেন শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হচ্ছেন বৈভব?

কেন বারবার ব্যর্থ হচ্ছেন বৈভব সূর্যবংশী?

শ্রীলঙ্কায় চলমান ত্রিদেশীয় সিরিজে বৈভব সূর্যবংশী টানা তিন ম্যাচের একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 14 রান করেন তিনি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে 44 রান করে আউট হয়ে যান এই খেলোয়াড়। তৃতীয় ম্যাচে অর্থাৎ আজ শ্রীলঙ্কার বিপক্ষে 21 রান করতেই উইকেট যায় বৈভবের। আর তারপরেই প্রশ্ন উঠছে, কেন একের পর এক ম্যাচে ব্যর্থতা দেখতে হচ্ছে বৈভব সূর্যবংশীকে?

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বৈভব সূর্যবংশী তাঁর অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ব্যাটিং স্টাইলের কারণে বারবার আউট হয়ে যাচ্ছেন। আসলে 15 বছরের এই ক্রিকেটার 50 ওভার বা ওয়ানডে ক্রিকেটে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করছেন। একেবারে ইনিংসের শুরু থেকেই আক্রমণে যাচ্ছেন তিনি। আর সেটাই হয়ে উঠেছে বৈভবের ব্যর্থতার কারণ। বিশেষজ্ঞদের দাবি, বৈভবের এই ধরনের কৌশল পাটা পিচে কার্যকর হলেও যেখানে পিচ খানিকটা ধীর বা মন্থর, সেইসব জায়গায় বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছেন বৈভব।

অবশ্যই পড়ুন: তিনদিন দেরি করে ঢুকলেই শাস্তির নিদান নবান্নর, আজ প্রথম দিনে কী করলেন সরকারি কর্মীরা?

বলাই বাহুল্য, শ্রীলঙ্কার ডাম্বুলায় ওয়ানডে সিরিজ খেলছেন বৈভবরা। আর এখানকার পিচে বড় শট খেলা একেবারেই সহজ নয়। এই পিচে সময় নিয়ে, বিচক্ষণতার সাথে খেলতে হয়। তবে বৈভব মাঠে নেমেই ব্যাট চালানোর চেষ্টা করছেন। সেটাই বারবার তাঁকে আউট করে দিচ্ছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মূলত সে কারণেই এই ধরনের পিচে টিকে খেলতে হলে নিজের ব্যাটিং আরও উন্নত করতে হবে বৈভবকে। সেই সাথে এমন কঠিন পিচে শুরু থেকেই আক্রমণাত্মক না হয়ে উইকেট রেখে খেলা শিখতে হবে তাঁকে।

Leave a Comment