ফুটবল বিশ্বকাপের মাঝেই টর্নেডোর কবলে ইংল্যান্ড টিম!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপ খেলতে আমেরিকায় এসে টর্নেডোর কবলে ইংল্যান্ড দল (England Football Team)! না, প্লেয়ারদের শারীরিক কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে যে ক্ষতিটা হয়েছে তা হল বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির। আমেরিকার কানসাস সিটিতে গড়ে উঠেছে ইংল্যান্ড বাহিনীর প্রস্তুতি শিবির। সম্প্রতি সেখানেই টর্নেডোর দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক এলাকা! ভেঙে পড়েছে বড় বড় গাছ। যার কারণে হোটেলবন্দি থাকতে হয়েছে ইংল্যান্ড দলকে। ফলে স্বাভাবিকভাবেই বিশ্বকাপের আগে ভেস্তে গিয়েছে প্রস্তুতি।।

টর্নেডোর কারণে আড়াই ঘণ্টা ঘরবন্দী ছিলেন ইংরেজরা

সম্প্রতি স্কটল্যান্ড বনাম হাইতির ম্যাচ দেখতে গিয়েছিলেন ইংল্যান্ডের ফুটবলাররা। স্টেডিয়ামে বসে রয়েছেন এমন সময় মোবাইল ফোনে সতর্কবার্তা আসে। স্ক্রিনে ভেসে আসা অ্যালার্ট মেসেজে দেখানো হয়, 80 কিলোমিটার বেগে ঝড় বইছে। প্রবল টর্নেডোর কারণে আশেপাশের এলাকার একাধিক গাছ ভেঙে পড়েছে। এমন খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হোটেলে চলে যান প্লেয়াররা। নির্দেশ দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ ঘর থেকে বের হতে পারবেন না কেউই।

টর্নেডোর সতর্কবার্তা পাওয়ার পরই টানা আড়াই ঘন্টা হোটেল ঘরে বন্দী থাকতে হয়েছে ইংল্যান্ডের ফুটবলারদের। এ প্রসঙ্গে ইংরেজ প্লেয়ারদের বক্তব্য, ‘কয়েক ঘন্টা আগেও পরিস্থিতি স্বাভাবিক ছিল। চারিদিকে ছিল ঝলমলে রোদ। এভাবে আবহাওয়া বদলে যাবে বুঝতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের হোটেলে থাকতে বলা হয়েছিল। আমরা সেটাই করেছি।”

অবশ্যই পড়ুন: আরও এক দুর্ধর্ষ ম্যাচ ফিনিশার পেয়ে গেল টিম ইন্ডিয়া! খেলছেন বৈভবের সাথেই

আমেরিকায় টর্নেডোর কারণে ক্ষতি হয়েছে ইংল্যান্ড দলের অনুশীলনে। তবে প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে। সে কথা মাথায় রেখেই ইংল্যান্ডের ফুটবলারদের হোটেলের বাইরে বেরোতে দেয়নি আমেরিকার প্রশাসন। আগামী 18 জুন রাত দেড়টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড বাহিনী। এরপর একের পর এক কর্মসূচি রয়েছে টমাস টুখেলের দলের। 

Leave a Comment