=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“গ্রামের ছেলের কাছ থেকে কী বা আশা করা যায়, শিক্ষা নেই!” বৈভবকে যাচ্ছেতাই বললেন ইনি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গতকাল সুপার ওভারে লঙ্কান বাহিনীর কাছে হারের পর শ্রীলঙ্কার এক প্লেয়ারকে ধাক্কা দিয়েছিলেন বিহারের কিশোর। সেই ঘটনার পরই ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি। বৈভবকে কটাক্ষ করতে ছাড়লেন না শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাক্তন ম্যানেজারও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্রায়ান থমাস লিখেছেন, “ভারতের গ্রামের ছেলের কাছ থেকে আর কী বা আশা করা যায়!” অনেকেই বলছেন, গ্রামের ছেলে বলে বৈভব সূর্যবংশীকে অপমান করার চেষ্টা করেছেন ব্রায়ান।

বৈভবকে নিয়ে ঠিক কী লিখলেন শ্রীলঙ্কার প্রাক্তন ম্যানেজার?

শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ চলাকালীন গতকালের ম্যাচে সুপার ওভারে হেরেছে ভারত। এদিন সুপার ওভারের শেষ বলে 8 রান দরকার ছিল ভারতের। স্ট্রাইকে থাকা বৈভব স্বাভাবিকভাবেই সেই রান করতে না পারায় হেরেছে টিম ইন্ডিয়া। গতকাল শেষ বলটি করেছিলেন কুগাতাস মথুলান। বৈভবকে ইয়র্কার দেওয়ায় সে ব্যর্থ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মাথুলান সহ শ্রীলঙ্কার গোটা দল। আর তাতেই রেগে গিয়ে লঙ্কান প্লেয়ারকে ধাক্কা মারেন বৈভব। এবার সেই ঘটনায় মুখ খুললেন শ্রীলঙ্কার প্রাক্তন ম্যানেজার থমাস।

সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বৈভবকে কটাক্ষ করে থমাস লিখেছেন, “এইমাত্র বৈভব সূর্যবংশী এবং তার ঔদ্ধত্যের ফুটেজ দেখলাম। দুঃখের বিষয় ক্রিকেটে কোনও লাল বা হলুদ কার্ড নেই। ম্যাচ রেফারি যদি এই বেপরোয়া ছেলেটিকে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ করেন, তবে সে এমন আচরণ করার আসল অর্থ বুঝবে।”

এদিন থমাস আরও লেখেন, “ভারতের গ্রামের একটি ছেলের কাছ থেকে আর কী বা আশা করা যায়! সেখানে শ্রীলঙ্কার মতো এমন শিক্ষার সত্যিই অভাব রয়েছে। বৈভব সূর্যবংশী তুমি যদি খুশি না হও, তবে তোমার ভারতীয় কর্তাদের ফোন করে দেশে ফিরে যাও। কারণ এটা ভদ্রলোকেদের খেলা।”

অবশ্যই পড়ুন: খুলবে সমস্ত চা বাগান, উন্নয়ন কাকে বলে এবার দেখবে পাহাড়! ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপটের সাথে ব্যাটিং করে এলেও শ্রীলঙ্কায় গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়েছেন বৈভব। বিগত ম্যাচগুলিতে কিছুতেই ব্যর্থতার খোলস ছেড়ে বেরোতে পারেননি তিনি। অনেকেই মনে করছেন, বৈভবের এমন ব্যর্থতার নেপথ্যে রয়েছে তাঁর ব্যাটিং স্টাইল এবং অতিরিক্ত আত্মবিশ্বাস।

Leave a Comment