=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্ল্যাকমেইল করে লাগাতার তরুণীকে ধর্ষণ, গ্রেফতার আর জি করে কর্মরত সেনা জওয়ান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় সেনা জওয়ান (CISF) মানেই হাত উঁচু করে স্যালুট করার একটা প্রবণতা রয়েছে দেশবাসীর মধ্যে। আর থাকবে নাই বা কেন, দেশ রক্ষার স্বার্থে যারা দিনরাত পাহারা দিচ্ছেন, তাঁরাই তো সম্মান পাওয়ার যোগ্য। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। তেমনই একটি ঘটনার সাক্ষী থাকল আর জি কর হাসপাতাল (RG Kar Medical College)। কলকাতার এই বিতর্কিত হাসপাতালটিতে কর্মরত এক CISF জওয়ানের বিরুদ্ধে এবার এক তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল। জানা গিয়েছে, নির্যাতিতাকে হোটেলে ডেকে নিয়ে নিয়মিত ধর্ষণ করতেন ওই ব্যক্তি! সেই ঘটনায় অভিযোগ দায়ের হতেই পুলিশের জালে ভারতীয় সেনা জওয়ান।

তরুণীকে ব্ল্যাকমেল করতেন CISF জওয়ান

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযুক্ত ওই CISF জওয়ান। জানা গিয়েছে, শহরের এই পরিচিত হাসপাতালটিতে চিকিৎসা চলছিল নির্যাতিতার মায়ের। সেই সূত্রেই নিয়মিত হাসপাতালে যাওয়া আসা ছিল তাঁর। সেখান থেকেই আলাপ হয় ওই অভিযুক্ত জওয়ানের সাথে।

শুরুর দিকে ওই সেনা জওয়ানের সাথে কথা বলতে খানিকটা ভয় ভয় লাগতো পারুলের। পরে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যান তিনি। ধীরে ধীরে বন্ধুত্ব এবং সেখান থেকে তা গড়ায় প্রেমের সম্পর্কে। আর তারপরেই নাকি ওই তরুণীকে নিয়মিত হোটেলে ডেকে শারীরিক নির্যাতন চালাতেন জওয়ান। চিনার পার্কের একটি হোটেলে তরুনীকে লাগাতার ধর্ষণের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

অবশ্যই পড়ুন: বিশ্ব কাঁপাচ্ছে ভারতীয় অস্ত্র! দেশের প্রতিরক্ষা উৎপাদন পৌঁছল ১.৭৮ লক্ষ কোটিতে

শুধু তাই নয়, তরুণীকে নিয়মিত ব্ল্যাকমেইল করে তাঁকে ধর্ষণ করতেন অভিযুক্ত ভারতীয় সেনা জওয়ান। দিনের পর দিন এমন ঘটনা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত পরিবারকে গোটা বিষয়টি জানান নির্যাতিতা। আর তারপরেই নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের হতেই গত 9 তারিখ অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

Leave a Comment