কমবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে অপেক্ষার অবসান। বাংলাজুড়ে শেষমেষ মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস (Weather Today)। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেই প্রভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে বর্ষা। তবে আজ বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? তেড়ে কি বৃষ্টি নামবে নাকি সেই ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা ঢুকলেও বৃষ্টি বা মেঘের ছিটেফোঁটাও নেই কিছু জায়গায়। প্রশ্ন উঠছে, আজ বৃহস্পতিবার থেকে কি ভাগ্যের শিকে ছিঁড়বে দক্ষিণবঙ্গবাসীর? এই প্রসঙ্গে আবহাওয়া অফিস বুলেটিন জারি করে জানিয়েছে, এদিন হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, সক্রিয় বর্ষার কারণে ২০ জুন থেকে দক্ষিণবঙ্গজুড়ে শান্তির ধারা নামবে। ২০ থেকে ২২ জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেইসঙ্গে একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কমবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ থেকে  ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারের কথা বললে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। দক্ষিণবঙ্গের কথা বললে, শুক্রবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে জেলায় জেলায়। এদিন তীব্র ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

Leave a Comment