=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেসির সামনে কিছুই না রোনাল্ডো! কঙ্গোর সাথে ড্র হতেই CR7-কে কটাক্ষ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সকালে মেসির হ্যাটট্রিকে প্রতিপক্ষ শক্তিশালী আলজেরিয়াকে গুঁড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। গতকালের সেই ম্যাচ আগামী কয়েক মাস মনে থাকবে দর্শকদের। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা খাতা খুলতে পারলেও সেই কাজ করে দেখাতে পারল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল পর্তুগাল। বুধবার রাতে ডিআর কঙ্গোর কাছে আটকে গেল তারা। 1-1 সমতা নিয়েই শেষ হয় ম্যাচ। আর তারপর থেকেই রোনাল্ডো এবং মেসির (Lionel Messi) তুলনা টানছেন ফুটবল ভক্তরা। কেউ কেউ বলছেন, মেসির কাছে কিছুই না রোনাল্ডো!

নামের প্রতি সুবিচার করতে পারলেন না রোনাল্ডো

লিওনেল মেসি থেকে শুরু করে কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, গোটা ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এই তিন চরিত্রই চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল পেয়েছেন। বুধবার সকালে মেসি একাই গোটা ম্যাচে দাপিয়ে খেলে তিন গোল করেন। তবে অবাক করা বিষয়, বুধবার রোনাল্ডো মাঠে নামলেও তাঁকে সেভাবে দেখাই গেল না! আসলে এই পর্তুগিজ ফুটবলারের উপর অগাধ ভরসা ছিল সমর্থকদের। আশা ছিল বোধহয় রোনাল্ডোই এক দুই গোল করে দেবেন। তবে সেই আশায় জল ঢাললেন পর্তুগালের অধিনায়ক।

গতকালের ম্যাচ যাঁরা দেখেছেন তাঁরাই জানবেন, এদিন কঙ্গোর বিরুদ্ধে রোনাল্ডোর ভূমিকা ছিল একেবারে নগণ্য! এদিন তাঁকে প্রতিপক্ষের প্লেয়ারদের পিছনে ধাওয়া করতেও দেখা যায়নি। বল পায়ে নিচে নেমে আসতেও দেখা গেল না ফুটবলারকে। পরিচিত ভঙ্গিতে বল কাড়াকাড়ির লড়াইয়ে সাফল্য বুঝে নিয়ে গোল করার চেষ্টাও করলেন না তিনি! আর তারপরই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারকে নিয়ে কিছু ক্ষেত্রে শুরু হয়েছে সমালোচনা।

অবশ্যই পড়ুন: কার্যকর হয়নি ২৫ বছর, সরকারি কাজে আসছে নয়া নিয়ম! নবান্নে যাবে চিঠি

গতকাল কঙ্গো যেভাবে নিজেদের দুর্গ আগলে রেখে বারবার আক্রমণ শানিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তাও আবার পর্তুগালের মতো একটা শক্তিশালী দলের বিরুদ্ধে। অনেকেই বলছেন, কঙ্গোর এমন বিচক্ষণতা এবং ভয়ডরহীন ফুটবলই আটকে দিয়েছে পর্তুগালকে। এদিকে, নিজের দলের হয়ে কাজের কাজ না করতে পারায় রোনাল্ডোকে নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। কেউ বলছেন, দলের জন্য বোঝা নয়তো রোনাল্ডো? কারও আবার দাবি, মেসি যে ধরনের প্লেয়ার বাস্তবে তাঁর কাছে নস্যি CR7।

Leave a Comment