=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বন্ধ সুরুচি সংঘের পুজো? বিশ্বাস ব্রাদার্সের দখল করা জমি ফেরত চেয়ে আইনি নোটিস LIC-র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) জায়গা জবরদখল করে রেখেছিল বিশ্বাস ব্রাদার্স! তৃণমূল আমলের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে LIC-র জমি দখল করে সুরুচি সংঘের (Suruchi Sangha) মাঠ বানানোর অভিযোগ রয়েছে। এবার সেই জমি ফেরত চাইল সরকারি বীমা সংস্থাটি। শনিবার আইনজীবী মারফত সুরুচি সংঘকে চিঠি দিয়েছে LIC। সেই চিঠিতে বলা হয়েছে, আগামী জুলাই মাসের 15 তারিখের মধ্যে মাঠ খালি করতে হবে। না হলে আইনি পথে হাঁটবে তারা।

শুরু থেকেই জমি পুনরুদ্ধার করার চেষ্টা করে গেছে LIC

তৃণমূল সরকারের আমলে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের জমি জোর করে দখল নিয়ে সেখানে সুরুচি সংঘ ক্লাব নির্মাণের অভিযোগ রয়েছে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সরকারি বীমা সংস্থাটির মোট চারটি প্লট দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে। সেই জমি ফিরে পেতে শুরু থেকেই একের পর এক অভিযোগ জানিয়ে এসেছিল LIC। তৃণমূল ক্ষমতায় থাকার কারণে সেই ক্ষমতার অপব্যবহার করে জমি ছাড়েননি অরূপ বিশ্বাসীরা।

এবার রাজ্যে পালাবদল হওয়া মাত্রই নিজেদের জমি পুনরুদ্ধার করতে উঠেপড়ে লেগেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। কিছুদিন আগেই সুরুচি সংঘের ওই জমি ফিরিয়ে নিতে আলিপুর থানার দ্বারস্থ হয়েছিল সরকারি সংস্থাটি। এবার সরাসরি আইনজীবী মারফত সুরুচি সংঘকে চিঠি দিয়ে দিল LIC। সেই চিঠিতে মাঠ ফেরত দেওয়ার সময় বেঁধে দিয়েছে সরকারি সংস্থাটি।

অবশ্যই পড়ুন: ডিজেল নিয়ে আর চিন্তা নয়! মৎস্যজীবীদের জন্য এবার বড় ঘোষণা

বন্ধ হয়ে যাবে সুরুচির পুজো?

এতদিন নিউ আলিপুরে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের মাঠ দখল করে দুর্গা পুজো করার পাশাপাশি অন্যান্য আনুষাঙ্গিক অনুষ্ঠান করতো অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ। তবে এবার লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন তাদের জমি ফেরত নিতে চেয়ে আইনি নোটিস দেওয়ায়, মনে করা হচ্ছে এবছর আর ওই মাঠে পুজো করতে পারবে না কলকাতার জনপ্রিয় ক্লাবটি।

Leave a Comment