বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম দুই ম্যাচে জয় হাসিল করে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডেতে (India Vs Afghanistan) নেমেছে ভারতীয় দল। এই আসরে জিততে পারলেই আফগানদের পুরোপুরি চুনকাম করে ছাড়বে টিম ইন্ডিয়া। সেই মতোই প্রথমে বোলিং করে প্রতিপক্ষকে একপ্রকার কাঁদিয়ে ছাড়ছে ভারত। 35 ওভারেই আফগানিস্তানের 5 উইকেট ফেলে দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা। এদিকে ব্যাটিং বা বোলিং কিছু না করেই মাঠে দাঁড়িয়ে থেকে হ্যাটট্রিক করে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু কীভাবে?
ব্যাট, বলে না করেই হ্যাটট্রিক রোহিতের
শনিবার, ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক। সেই সূত্রেই বল হাতে মাঠে নেমে পড়ে টিম ইন্ডিয়া। তবে এদিন ব্যাটিং করতে এসে শুরু টা একেবারেই ভাল হল না আফগানদের। ওপেনিং করতে নেমে প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে আউট হয়ে মাঠ ছাড়েন রহমানউল্লাহ গুরবাজ। তিনি একা নন বরং পরপর বাকি দুই ব্যাটসম্যানকেও কুপোকাত করে ছাড়ে ভারতের এই বলার। সবচেয়ে অবাক করা বিষয়, প্রত্যেকবারই আফগানিস্তানের তিন ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছেন।
বলাই বাহুল্য, এদিন প্রসিদ্ধ কৃষ্ণার সামনে ব্যাট করতে নেমে গুরবাজের পাশাপাশি ইব্রাহিম জারদান এবং রহমত শাহ মোট তিনজনই বড় শট খেলতে গিয়ে রোহিত শর্মার হাতে ধরা পরেন। পরপর তিন বলে তিনটি উইকেট তুলে প্রসিদ্ধ হ্যাটট্রিক করার পাশাপাশি ওই তিন বলেই ক্যাচ ধরে হ্যাটট্রিক করেছেন রোহিত শর্মাও। সেক্ষেত্রে বলাই যায়, ব্যাটিং বা বোলিং না করেই ফিল্ডিং করতে নেমে হ্যাটট্রিক করলেন রোহিত।
অবশ্যই পড়ুন: বাজেটে ১০-১২% DA বাড়বে সরকারি কর্মীদের? বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার
উল্লেখ্য, বিগত দুই ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার পর আজ অর্থাৎ শেষ ওয়ানডেতে ভারতের লক্ষ্য সিরিজ 3-0 করার। আর সেটা করতে পারলে নিউজিল্যান্ডের 14 বারের হোয়াইটওয়াশ বা ওয়ানডে ক্লিন সুইপের রেকর্ডে ভাগ বসাতে পারবে টিম ইন্ডিয়া।