=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সেঞ্চুরি করে দলকে জিতিয়েও টিম ইন্ডিয়া থেকে বাদ যশস্বী, কারণ বিরাট কোহলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ কেমন শাস্তি? আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে যে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাটে ভর করে বড় ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া, সেই প্লেয়ারকেই ইংল্যান্ড সিরিজের (India Vs England) ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হল। সবটাই হয়েছে ভারতের তরুণ ক্রিকেটারের দাপুটে সেঞ্চুরির 24 ঘণ্টার মধ্যেই। প্রশ্ন উঠছে, ঠিক কোন কারণে দলের জন্য করেও এমন শাস্তি পেতে হল 24 বছরের ভারতীয় তারকাকে?

বিরাটের কারণেই বাদ যশস্বী

শনিবার, রোহিত শর্মার সাথে ওপেনিং করতে নেমে একাই কামাল দেখান যশস্বী। শুরু থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করে একেবারে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই তরুণ ক্রিকেটার। এদিন এই ভারতীয় তারকার ব্যাট থেকে 110 রানের নট আউট ইনিংস উপহার পেয়েছিল ভারত। সেই সূত্রেই আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে মেইন ইন ব্লু। এদিন এমন দুর্ধর্ষ ব্যাটিং করার পর যশস্বী নিজেও আশা করেছিলেন বোধহয় ইংল্যান্ড সিরিজে জায়গা হবে। ভক্তরাও আশাবাদী ছিলেন এ নিয়ে। তবে শেষ পর্যন্ত তেমনটা হল না।

আজ অর্থাৎ রবিবার ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অবাক করা বিষয় সেই দল থেকে বাদ পড়েছেন জয়সওয়াল। সেই দলে জায়গা পেয়েছেন খোদ বিরাট কোহলি। তবে বিরাটের নামের পাশে লেখা রয়েছে ফিটনেসের ছাড়পত্র প্রয়োজন। অর্থাৎ সোমবার বোর্ডের ফিটনেস পরীক্ষায় সফল হলে তবেই ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন কোহলি।

বাদ পড়লেন বরুণ চক্রবর্তীও

ওয়ানডে দলে যশস্বীর অনুপস্থিতির মধ্যেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গিয়েছেন বরুণ চক্রবর্তী। আসলে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন বাঁ পায়ে চোট পেয়েছিলেন এই রহস্যময় স্পিনার। চোট সরিয়ে উঠতে না পারায় অবশেষে 20 ওভারের সিরিজ থেকে বাদ দেওয়া হল তাঁকে। তাঁর বদলি হয়েছেন প্রিন্স যাদব।

অবশ্যই পড়ুন: ৬৮ বছরে ফুটবল বিশ্বকাপে প্রথমবার এমন কিছু ঘটল

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের একদিনের স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি*, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনূর ব্রার।

Leave a Comment