=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অনির্দিষ্টকালের জন্য বন্ধ TRP, প্রকাশ্যে এল কারণ

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার সিরিয়াল প্রেমীদের জন্য রইল খারাপ খবর। সেইসঙ্গে মাথায় হাত পড়েছে স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা, সান বাংলা চ্যানেল কর্তৃপক্ষের। কেন? তাহলে জানিয়ে রাখি, অনির্দিষ্টকালের জন্য টিআরপি (TRP) আসা বন্ধ হয়ে গেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপাতত আর কোন সিরিয়াল বেঙ্গল টপার হল কোন মেগা খারাপ ফল করল তা আপাতত জানা যাবে না। কবে থেকে জানা যাবে? পরিস্থিতি কবে ঠিক হবে? সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি!

রিপোর্ট অনুযায়ী, যেহেতু বার্কের (BARC) টিআরপি নীতিমালায় আসছে পরিবর্তন। তাই আপাতত অনির্দিষ্টকালের জন্য প্রত্যেক ভারতীয় টেলিভশন চ্যানেলের অনুষ্ঠানগুলির TRP আসবে না। অতএব নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকছে টিআরপি চার্ট প্রকাশ। আর এই খবর মন ভেঙে চুরমার করে দিয়েছে বাঙালি দর্শক। শুধু বাঙালি দর্শক কেন, আরও অন্যান্য চ্যানেলের সিরিয়াল প্রেমী মানুষ ধাক্কা খেয়েছেন সেটা বলাই বাহুল্য।

বড় সিদ্ধান্ত কেন্দ্রের

তথ্য ও সম্প্রচার মন্ত্রক (এমআইবি) নতুন টিভি রেটিং নীতি, ২০২৬-এর অধীনে লাইসেন্স রিনিউ না হওয়া পর্যন্ত ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলকে (বার্ক) সমস্ত ধরনের টেলিভিশন রেটিং প্রকাশ স্থগিত করার নির্দেশ দেওয়ায়, ভারতের টেলিভিশন শিল্প এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক দর্শক পরিমাপ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এমআইবি বার্ককে (BARC) নির্দেশ দিয়েছে, যতক্ষণ না এর লাইসেন্স নবায়ন করা হয় এবং এটি সম্পূর্ণরূপে নিয়ম মেনে চলে, ততক্ষণ পর্যন্ত রেটিং প্রকাশ করা বন্ধ রাখতে।

আরও পড়ুনঃ কাটোয়ায় গান্ধী মূর্তিতে কালো কাপড় দেওয়া কালপ্রিট গ্রেফতার, পরিচয় জানলে অবাক হবেন

যদিও মন্ত্রক জানিয়েছে যে নতুন নিয়ন্ত্রক কাঠামোর অধীনে লাইসেন্স পাওয়ার পরেই বার্ক রেটিং পুনরায় শুরু করতে পারবে, সম্প্রচার, বিজ্ঞাপন এবং মিডিয়া ক্রয় খাতের কর্মকর্তারা বলছেন যে এর তাৎক্ষণিক প্রভাব বিজ্ঞাপন সংক্রান্ত আলোচনা, মিডিয়া পরিকল্পনা, অনুষ্ঠানসূচি নির্ধারণ এবং বিনিয়োগকারীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে অনুভূত হবে। এর আগে, ২০১৫ সালে, ট্যাম (TAM) থেকে রূপান্তরের কারণে বার্ক (BARC) সমগ্র টেলিভিশন ইকোসিস্টেম জুড়ে রেটিং স্থগিত করেছিল।

Leave a Comment