সৌভাগ্য যোগে ভাগ্যের রেখা জ্বলে উঠবে ৪ রাশির! আজকের রাশিফল, ৫ জুলাই

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৫ জুলাই, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ শতভিসা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পাশাপাশি পঞ্চমী তিথির বিশেষ দিনটিতে আয়ুষ্মান এবং সৌভাগ্য যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: শান্তি খুঁজে পাওয়ার জন্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত আজ। তাদের সাহায্যে আর্থিক সমস্যা সমাধান হতে পারে। আজ আপনার অফুরন্ত শক্তি এবং প্রবল উৎসাহ ইতিবাচক ফলাফল নিয়ে আসতে পারে। পারিবারিক টানাপড়েন কমতে পারে আজ। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। অতীত জীবনের কোনও গোপন বিষয়ে আপনার জীবনসঙ্গীকে বিচলিত করতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে সাদা গোলাপ ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: নিজেকে কোনও সৃজনশীল কাজে ব্যস্ত রাখা উচিত আজ। আজ অলস হয়ে বসে থাকার পরিবর্তে এমন অভ্যাস করতে হবে যেটি আপনার মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে। দিনের পরিকল্পনা সাবধানে করা উচিত। যারা আপনাকে সাহায্য করে তাদের সঙ্গে কথা বলা উচিত আজ। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রিয়জনের শেষ দুই-তিনটি বার্তা দেখে আজ আপনি আনন্দ পেতে পারেন। ব্যবসায়ীরা আজ ব্যবসার থেকে পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে খাবারে মুগ ডাল ব্যবহার করার চেষ্টা করতে হবে।

মিথুন রাশি: আজ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক শান্তিতে বিঘ্নিত করতে পারে। আজ আপনার নাতি-নাতনিদের কাছ থেকে আনন্দ পেতে পারেন। অন্যদের থেকে নিজের জন্য সময় দেওয়া আজ ভালো। পরিবার এবং বিবাহিত জীবনে আজ আপনি হাসিখুশি থাকতে পারেন। আজ আপনার ভালবাসা দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু যতটা সম্ভব মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ আপনি কোনও মন্দিরে যেতে পারেন এবং সেখানে গিয়ে দান করতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কালো ঘোড়ার নখ দিয়ে তৈরি আংটি পরার চেষ্টা করতে হবে।

কর্কট রাশি: আজ অতিরিক্ত ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর হতে পারে। বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে আজ আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। আজ অকারণে কিছু লোকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে এটি করলে আপনি মানসিক স্বাস্থ্যের অবনতি হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। ব্যবসায় মোটেও বিনিয়োগ করতে যাবেন না।

প্রতিকার: সুস্থ থাকার জন্য কুকুরদেরকে রুটি খাওয়ানোর চেষ্টা করতে হবে।

সিংহ রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব চারপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। আজ অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ না করে এমন কোনও কাজ করা থেকে বিরত থাকুন যা আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ জীবনসঙ্গীর সাথে বাইরে খেতে যাওয়া কিংবা সিনেমা দেখা আপনাকে শান্তি বা আনন্দ দেবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলে মনে করা হচ্ছে। আজ হঠাৎ করে ভ্রমণে যেতে হতে পারে। এটি আপনার জন্য চাপপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে স্নানের আগে নাভিতে তেল লাগান এবং সারা শরীরে তেল মাখিয়ে স্নান করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ মানসিক শান্তির জন্য চাপের কারণগুলিকে সমাধান করা উচিত। অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন যা আপনার আর্থিক সমস্যাগুলোকে দূর করবে। আজ পরিবারের কোনও বয়োজ্যেষ্ঠ সদস্যের অসুস্থতা আপনার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয়জন আপনার কাছে প্রতিশ্রুতি চাইবে। কিন্তু আপনি কোনও প্রতিশ্রুতি দিতে পারবেন না। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। জীবনসঙ্গীর কথাকে গুরুত্ব না দিলে তার সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য আজ খাবারে জাফরান ব্যবহার করার চেষ্টা করতে হবে।

তুলা রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে, এবং সুস্বাস্থ্যের জন্য আপনি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার পরিকল্পনা করতে পারেন। আজ এই রাশির ব্যবসায়ীদের বিচক্ষণতার সঙ্গে অর্থ বিনিয়োগ করা দরকার। আজ আপনি নতুন বন্ধু তৈরি করতে পারবেন। প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করা উচিত। যতটা সম্ভব মানুষের থেকে দূরে থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে অসুখীর কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু পরিবারে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে আজ দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করতে হবে।

বৃশ্চিক রাশি: আজ আপনার বন্ধুরা এমন কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার ব্যবসাকে নতুন উচ্চতা নিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ তাড়াহুড়োর কারণে কোনও কাজ করলে আপনার উপর চাপ সৃষ্টি হতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনার জীবনে অন্য কারও প্রয়োজন পড়বে না, যদি আপনি জীবনসঙ্গীকে খুঁজে পান।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে লক্ষ্মীনারায়ন মন্দিরে প্রসাদ নিবেদন করুন এবং দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ নিজেকে অনুপ্রাণিত রাখতে সুন্দর বা চমৎকার কোনও পরিকল্পনা করতে পারেন। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়তে পারেন এবং বিশ্বস্ত কারও কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়বে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ জীবনের উত্থানপতনের মধ্য দিয়ে পরিবারের সদস্যদের সাথে কাজ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা আজ আপনার জীবনের সুখ ফিরিয়ে আনবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মিষ্টি ভাত রান্না করে গরীবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ হাসার চেষ্টা করতে হবে। কারণ এটি সবকিছুর সমাধান। বিবাহিত দম্পত্তিদের আজ সন্তানের শিক্ষার জন্য বেশি পরিমাণে অর্থ ব্যয় করতে হতে পারে। তরুণদের সঙ্গে জড়িত এরকম কার্যকলাপে অংশ নেওয়ার জন্য আজকের দিনটি ভালো। আজ রোমান্টিক সন্ধ্যা উপহার বা ফুলে পরিপূর্ণ থাকতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি অবসর সময়ে এমন কিছু করবেন যা আপনি প্রায়ই করার কথা ভাবেন কিন্তু করতে পারেন না। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে স্ত্রীকে সম্মান এবং মর্যাদা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সৃজনশীল প্রতিভা কার্যকর করার জন্য নিজেকে কাজ করতে হবে। দূর সম্পর্কের কোনও আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ আজ আপনার গোটা পরিবারে আনন্দ নিয়ে আসবে। প্রিয়জন আপনাকে খুশি রাখার জন্য বিশেষ কিছু করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি বাড়ির বাইরে বা পড়াশোনার জন্য গেলে পরিবারের সদস্যদের সাথে কথা বলা উচিত। বাড়ির খবর শুনে আজ আপনি আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন।

প্রতিকার: দৈনন্দিন জীবনে শব্দের অপব্যবহার এড়িয়ে চলার জন্য আজ খাবারে মুগডাল ব্যবহার করার চেষ্টা করতে হবে।

মীন রাশি: আজ আপনি সন্তানদের মধ্যে শান্তি খুঁজে পাবেন। পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক সময় কাটাতে পারবেন। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না এবং আর্থিক দিক থেকেও দিনটি ভালো নয়। আজ আপনার সন্তানরা আপনাকে সান্ত্বনা দিতে পারে। আর্থিক সমস্যা আপনাকে বাধাগ্রস্ত করবে। পরিবারের কোনও সদস্য আজ আপনার সাথে সময় কাটানোর জন্য জোর করতে পারে। কিন্তু আপনি তাকে সময় দিতে পারবেন না। জীবনসঙ্গীর আত্মীয়দের হস্তক্ষেপ আজ আপনার বিবাহিত জীবনে ভারসাম্য নষ্ট করতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে সাদা কালো গোলাপ উপহার দেওয়ার চেষ্টা করতে হবে।

Leave a Comment