=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোল আলো করে এসেছে সন্তান, হাসাপাতালের বিছানায় শুয়ে কী জানালেন সুস্মিতা?

অনন্যা সরকার, কলকাতা: পুরনো সর্ম্পকের তার ছিঁড়ে বেরোতে গিয়ে অনেক কটাক্ষ ও কটূক্তির শিকার হতে হয়েছিল তাকে। তবে সে সবকে বুড়ো আঙুল দেখিয়ে চলতি বছরের শুরুতে তার ব্যবসার পার্টনার শুভাশিষ দে-এর সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy)। প্রথম সন্তানকে হারানোর পর মা হওয়ার অদম্য ইচ্ছেকে বুকে চেপে রেখেছিলেন। তাই আগের বিয়ে থেকে আইনি বিচ্ছেদের পর তড়িঘড়ি বিয়েটাও সেরে ফেলেন। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ তার অপূর্ণ সাধ পূর্ণতা পেল। মাতৃত্বের স্বাদ পেলেন সুস্মিতা। কোল আলো করে এসেছে ফুটফুটে সন্তান। 

দম্পতির ঘরে ছেলে এল নাকি মেয়ে?

হাসপাতালের বিছানায় শুয়েই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এই সুসংবাদ। একটি ছবি পোস্ট করে করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে স্বামী শুভাশিসের হাতের ওপর সুস্মিতা রেখেছেন নিজের হাত। আর দুজনের হাতের উপর রাখা তাদের সদ্যোজাত শিশুর ছোট্ট একটি হাত। দীর্ঘ ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।”

প্রথম সন্তানকে হারানোর ক্ষত এখনও শুকায়নি সুস্মিতার, তা তার লেখাতেই ব্যক্ত করেছেন তিনি।  অভিনেত্রী জানান, প্রথমবারের ক্ষত রয়ে গেছে, তাই এবারের পথচলাটা খুব গোপন রেখেছিলেন। গতবার সবকিছু সবার সাথে ভাগ করে নিয়েছিলেন। কিন্তু এবারে ঠিক করেন সব শুভ শক্তির আশীর্বাদ নিয়ে সমস্ত কুপ্রভাব ও অভিশাপ থেকে রক্ষা করে সন্তানকে যেদিন পৃথিবীতে আনবেন, সেই দিনই সবাইকে খবরটা দেবেন। 

এই কঠিন ও দীর্ঘ লড়াইয়ে স্বামী শুভাশিস তার শক্তি হয়ে পাশে ছিলেন বলেও জানান সুস্মিতা। তিনি লিখেছেন, যখন অনেকে বিশ্বাস হারিয়েছিলেন, অনেকেই চাননি তিনি মা হন তখন পাহাড়ের মত অবিচল হয়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন তার স্বামী শুভাশিস। যখন তিনি ভেবেছিলেন জীবনে আর হয়তো ‘মা’ ডাক শোনা হবে না, তখন তার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে তুলেছিলেন তার স্বামী। আজ তার স্বপ্নপূরণের দিন। স্বামীর বিশ্বাস ও ভালবাসাই আজ তার মাতৃত্বকে পূর্ণতা দিয়েছে। 

সমাজ মাধ্যমে এই খবর ভাগ করে নেওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত তার অনুগামীরা। দম্পতিকে অভিনন্দনে জোয়ারে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। মা ও সন্তানের স্বাস্থ্যের শুভকামনা ও শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। তাদের আগামী জীবন সুখের হোক বলে কামনা করেছেন অনেকে। যদিও সুস্মিতা তার এই পোস্টে সন্তানের লিঙ্গ প্রকাশ করেননি, তবে খুশির খবর পেতেই অনুরাগীদের মধ্যে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত মার্চ মাসে সুস্মিতা ও শুভাশিসের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছিল। এর আগে সুস্মিতা রায় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। গত বছরই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা যায়। 

Leave a Comment