=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোয়ার্টার ফাইনালে কবে, কার বিরুদ্ধে কখন খেলা আর্জেন্টিনার? জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রুদ্ধশ্বাস ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও মিশরকে কাঁদিয়ে ছাড়ল আর্জেন্টিনা (Argentina)। মেসির পায়ের জাদুতে সমতায় ফেরা থেকে শুরু করে এনজো ফার্নান্দেজের হেডে তৃতীয় অর্থাৎ জয়সূচক গোলেই কোয়ার্টাল ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। এখন প্রশ্ন, কোয়ার্টার ফাইনালের মঞ্চে কবে, কাদের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা বাহিনী? কখন থেকেই বা শুরু হবে ম্যাচ? রইল যাবতীয় খুঁটিনাটি তথ্য।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

মঙ্গলবার রাতে, মিশরের কাছে একের পর এক গোল খেয়ে একপ্রকার নাজেহাল অবস্থা হয়েছিল আর্জেন্টিনার। নিজেদের রক্ষণ বুঝে ক্রমাগত আক্রমণ শানিয়েছেন সালহারা! তবে ম্যাচের একেবারে শেষ পর্বে গিয়ে মাত্র 13 মিনিটের মধ্যেই পরপর তিনটি গোল করে নিজেদের এগিয়ে দেন মেসিরা। মঙ্গলবার রাতে শেষ হাসি হেসে মিশরকে ফিফা বিশ্বকাপ থেকে বিদায় জানায় আর্জেন্টিনা। এদিকে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পোক্ত করে ফেলে মেসিদের দল।

ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 12 জুলাই, রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে ছয়টা থেকে শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ। কোয়ার্টার ফাইনালের মঞ্চে এদিন সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মারাদোনার দেশ। এই ম্যাচে মেসিদের লক্ষ্য থাকবে অন্যান্য ম্যাচগুলির মতো না খেলে একেবারে প্রথম থেকেই প্রতিপক্ষের উপর চাপ বাড়ানো। শুরুতেই একের পর এক গোল করে সুইজারল্যান্ডকে নাজেহাল করে দেওয়া।

অবশ্যই পড়ুন: উস্কানি থেকে ভুয়ো প্রচারের অভিযোগ! সুজন চক্রবর্তী, লাহেক আলি সহ ৪ জনের বিরুদ্ধে FIR

প্রসঙ্গত, এবারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার একেবারে প্রথম ম্যাচ থেকেই গোল করে আসছেন মেসি। দলের উদ্বোধনী ম্যাচে অবশ্য তিনি একাই তিনটি গোল করেছিলেন। এরপর থেকে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করতে সব রকম সাহায্য করেছেন লিও। গতকালের মিশরের ম্যাচ যার সবচেয়ে বড় প্রমাণ।

Leave a Comment