=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইংল্যান্ডের সামনে অপদস্থ, ভারতের এমন দুর্দশার জন্য দায়ী এই ৪ প্লেয়ার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 International Cricket) এমন দুরবস্থা বোধহয় ভারতের (Team India) বিগত কয়েক বছরে হয়নি। একের পর এক ম্যাচে হেরে একেবারে নাক কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 125 রানের বিরাট ব্যবধানে পরাস্ত হয়ে মান সম্মান জলাঞ্জলি দিয়েছে শ্রেয়স আইয়ারের দল। গতকালের ম্যাচ যাঁরা দেখেছিলেন তাঁরা জানবেন এদিন ভারতের ব্যাটিং অর্ডার পুরো ধসিয়ে দিয়েছিল ইংল্যান্ড। বল হাতেও প্রচুর রান খরচ করেছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটার। সেটাই ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

টিম ইন্ডিয়ার হারের নেপথ্যে এই 4 প্লেয়ার!

অভিষেক শর্মা

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে গত দুটি ম্যাচে রান পেয়েছিলেন অভিষেক শর্মা। তবে গতকাল অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একেবারে মুখ থুবড়ে পড়লেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। এদিন ব্যাট করতে এসে 10 রান করে সাজঘরে ফেরেন এই ভারতীয় তারকা। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, অভিষেকের এমন ব্যর্থতাই ভারতের পরাজয়ের বড় কারণ।

বৈভব সূর্যবংশী

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বৈভব সূর্যবংশী। তবে মাঠে নেমে অবশ্য 14 রানের বেশি করতে পারেননি তিনি। আশা ছিল তৃতীয় ম্যাচে সুযোগ পেলে নিজের ক্ষমতা প্রদর্শন করবেন, তবে সেটা হল না। এদিনও এক রান কম 13 রানে আউট হয়ে মাঠ ছাড়লেন সূর্যবংশী। তাঁর উইকেটটাও ভারতের হারের বড় কারণ।

অধিনায়ক শ্রেয়স আইয়ার

ভারতকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার মতো গুরু দায়িত্ব পেয়েও কিছুতেই সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না শ্রেয়স আইয়ার। গত ম্যাচে 37 রান করলেও মঙ্গলবার আইয়ার আউট হলেন মাত্র 5 রানে। একজন অধিনায়ক হিসেবে ক্রমাগত ব্যর্থ হতে থাকলে সেই দলের সাফল্য যে একেবারেই নিশ্চিত নয় সেটা বুঝতে পারছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অবশ্যই পড়ুন: মেসিকে থামায় কে? এবার কিংবদন্তী মারাদোনার বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করলেন লিও

বরুণ চক্রবর্তী

ব্যাটসম্যানদের পাশাপাশি ইংল্যান্ডকে থামাতে ব্যর্থ হয়েছিলেন ভারতের বোলারাও। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার ছন্নছাড়া বোলিংয়ের সামনে 201 রান তুলে দেয় ইংল্যান্ড। আর সেই ম্যাচেই মাত্র তিন ওভার বল করে 35 রান দিয়েছিলেন বরুণ। তবে তুলতে পারেননি একটিও উইকেট। সেটাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়াল।

Leave a Comment