=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রেন থামিয়ে সিঙাড়া কিনতে ছুটলেন লোকো পাইলট, কড়া পদক্ষেপের পথে রেল

সহেলি মিত্র, কলকাতা: এক নজিরবিহীন ঘটনা ঘটল রেলে। খিদে পেয়েছিল, তাই মাঝপথে ট্রেন থামিয়ে সিঙাড়া কিনলেন লোকো পাইলট (Loco Pilot)। বেশ অনেকক্ষন ট্রেন দাঁড়িয়েছিল বলে খবর। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যেই লোকো পাইলটের সেই ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চলুন বিশদে জেনে নেওয়া যাকে।

ট্রেন থামিয়ে সিঙাড়া কিনলেন লোকো পাইলট!

মধ্যপ্রদেশের ইন্দোর ও মহোর মধ্যে চলাচলকারী একটি ডেমু ট্রেনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। বলা হচ্ছে যে, লোকো পাইলট সিঙাড়া কেনার জন্য ট্রেনটি থামিয়েছিলেন। এই ঘটনার পর পশ্চিম রেলওয়ের রতলাম বিভাগ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে, ভিডিওতে দেখা যাচ্ছে লোকো পাইলট একটি পলিথিন ব্যাগে কিছু কিনে দোকান থেকে বেরিয়ে ট্রেনের ইঞ্জিনে ফিরে আসছেন। দাবি অনুযায়ী, ট্রেনটি প্রায় ১০ মিনিট ঠায় দাঁড়িয়েছিল।

ভাইরাল ভিডিও

জানা গেছে, ঘটনাটি রাউয়ের রাংওয়াসা রোড এলাকায় ঘটেছে। স্থানীয়রা জানান, ইন্দোর-মহু ডেমু ট্রেনটি প্রায়ই এখানে কয়েক মিনিটের জন্য থামে। অভিযোগ উঠেছে যে, এই সময়ে লোকো পাইলট কাছের একটি দোকান থেকে সিঙাড়া কেনার জন্য ট্রেন থেকে নামেন। লোকজন আরও বলেন, এর ফলে ট্রেনটিকে প্রায় ১০ মিনিটের জন্য থামিয়ে রাখতে হয়। একজন স্থানীয় ব্যক্তি এই ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওটি দ্রুত একাধিক প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেল প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং একটি তদন্তের নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ জুলাই-অগস্টে বাতিল একাধিক লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

ট্রেনটি পরিচালনগত কারণে নাকি ব্যক্তিগত কারণে থামানো হয়েছিল, তা এখনও অবধি স্পষ্ট নয়। এই বিষয়ে পশ্চিম রেলওয়ের রতলাম বিভাগের জনসংযোগ কর্মকর্তা মুকেশ কুমার জানিয়েছেন যে, ভাইরাল ভিডিওটি তাঁর নজরে এসেছে। তদন্তের জন্য ভিডিওটি সংশ্লিষ্ট বিভাগ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন যে, তদন্ত শেষ হলেই প্রকৃত বিষয় সকলের সামনে আসবে। মুকেশ কুমার আরও জানান যে, তদন্তে যদি প্রমাণিত হয় যে লোকো পাইলট অনুমতি, সংকেত বা কারিগরি প্রয়োজন ছাড়াই ট্রেন থামিয়ে ব্যক্তিগত কাজে কেবিন ছেড়েছিলেন, তাহলে রেলের নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment