সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার পরিকল্পনা করছেন? ভাবছেন এসইউভি কিনবেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, মারুতি সুজুকির (Maruti Suzuki) জনপ্রিয় এসইউভি Maruti Suzuki Victoris-তে এবার মিলছে দারুণ ছাড়। হ্যাঁ, একেবারে 1.30 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে মারুতি সুজুকি। ভারতে বর্তমানে মারুটির দুটি জনপ্রিয় এসইউভি Brezza এবং Victoris এমনিতেই পেট্রোল ও সিএনজি উভয় বিকল্পে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়। কিন্তু সম্প্রতি Victoris-এ যে ছাড়ের ঘোষণা করা হয়েছে তাতে জুলাই মাসে গ্রাহকদের জন্য যে এটি বড় উপহার চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
বিরাট ছাড় মারুতি Victoris-তে
প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতের বাজারে মারুতি Victoris এর ভেরিয়েন্ট অনুযায়ী এবার ছাড়ের ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে শক্তিশালী হাইব্রিড ভেরিয়েন্টগুলিতে সর্বোচ্চ 90 হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। যার মধ্যে ক্যাশ ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ ও স্ক্র্যাপেজ বোনাস, লয়ালিটি অফার এবং অন্যান্য সুবিধা রয়েছে। তবে সিএনজি ভেরিয়েন্টগুলোতে সর্ব মোট 80 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার অন্যদিকে পেট্রোল ভেরিয়েন্টগুলিতে মিলবে 60 হাজার টাকা পর্যন্ত ছাড়।
মারুতি সুজুকি Victoris-এ ভেরিয়েন্ট ভেদে শোরুম মূল্য
প্রসঙ্গত, মারুতি সুজুকি Victoris এর বর্তমানে প্রচুর ভেরিয়েন্ট বাজারে লঞ্চ হয়েছে। যার মধ্যে সর্বনিম্ন ভেরিয়েন্টের দাম 10.50 লক্ষ টাকা এবং সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম 19.99 লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু ভেরিয়েন্টভেদে ছাড় নিচে তুলে ধরা হল—
- Victor’s 61 MT-10.50 লক্ষ টাকা
- Victor LXi CNG MT- 11.50 লক্ষ টাকা
- Victor’s 61st MT- 11.80 লক্ষ টাকা
- Victor VXI CNG MT- 12.80 লক্ষ টাকা
- Victor VXI AT- 13.36 লক্ষ টাকা
- Victor ZXi MT- 13.57 লক্ষ টাকা
- Victor ZXi (O) MT- 13.69 লক্ষ টাকা
- Victor ZXI CNG MT- 14.57 লক্ষ টাকা
- Victor ZXi AT- 15.13 লক্ষ টাকা
- Victor ZXi+ MT- 15.24 লক্ষ টাকা
- Victor ZXi (O) AT- 15.25 লক্ষ টাকা
- Victor ZXi+ (O) MT- 15.43 লক্ষ টাকা
- Victor VXi eCVT- 16.38 লক্ষ টাকা
- Victor ZXi+ AT- 17.19 লক্ষ টাকা
- Victor ZXi+ (O) AT- 17.38 লক্ষ টাকা
- Victor ZXI+ AT AWD- 18.64 লক্ষ টাকা
- Victoris ZXi (O) AT AWD- 19.22 লক্ষ টাকা
- Victor ZXi eCVT- 17.80 লক্ষ টাকা
- Victor ZXi (O) eCVT- 18.39 লক্ষ টাকা
- Victor ZXi+ eCVT- 19.47 লক্ষ টাকা
- Victor ZXI (O) eCVT- 19.99 লক্ষ টাকা
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে বৃষ্টির তাণ্ডব! জারি রেড অ্যালার্ট, আগামীকালের আবহাওয়া
জানিয়ে দিই, মারুতির মিড সাইজ SUV Victoris লুক থেকে শুরু করে ফিচার্সের দিক থেকে জনপ্রিয়। এটি গ্লোবাল এনক্যাপ এবং ভারত এনক্যাপ উভয়ের ক্ষেত্রেই 5 স্টার রেটিং অর্জন করেছে। পাশাপাশি এই গাড়িটিতে 360 ডিগ্রি ক্যামেরা থেকে শুরু করে শক্তিশালী ইঞ্জিন, লেভেল 2 এডিএস, হাইব্রিড ও সিএনজি অপশন রয়েছে। এমনকি এই গাড়ির মাইলেজ 28 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। তাই যারা বাজেটের মধ্যে মারুতি সুজুকির কোনও এসইউভি কিনতে চাইছেন তাদের জন্য এই ছাড় হতে পারে একেবারে দারুণ বিকল্প।