=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সুযোগ দিলেও বারবার ব্যর্থ, এবার টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন বৈভব সূর্যবংশী?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সকলকে চমকে দিয়ে ইংল্যান্ড সিরিজের (India Vs England) দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এরপর থেকে টানা দুটো ম্যাচ খেলা হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটারের। তবে ব্যাট হাতে মাঠে প্রত্যাশা পূরণ করতে পারেননি বিহারের ছেলে। প্রথম ম্যাচে 14 রানে আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও সেভাবে কিছুই করতে পারেননি বৈভব। আর বৈভব যে দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন, পরপর সেই দুটিতেই হেরেছে ভারত। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, এবার কি টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হবে বৈভবকে?

ব্যর্থতার দায়ে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন বৈভব?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভবের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সমর্থকরা। আশা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই তাণ্ডব চালাবেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সেটা এতদিনে বুঝে গিয়েছেন বৈভব। তাইতো ইংল্যান্ড সিরিজে জোফরা আর্চরের মতো বোলারদের সামনে একেবারে নাকানি চোবানি খেতে হচ্ছে এই খুদে ক্রিকেটারকে। এখন প্রশ্ন, ক্রমাগত ব্যর্থতার কারণে এবার কি টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন বৈভব?

কয়েকটি সূত্র মারফত যা খবর, যেহেতু সঞ্জু স্যামসনের খারাপ ফর্মের কারণে তাঁর জায়গায় বৈভব সূর্যবংশীকে নামানো হয়েছে ফলে আজ অর্থাৎ বৃহস্পতিবার চতুর্থ টি টোয়েন্টিতে বৈভবকে শেষবারের মতো আর একটা সুযোগ দিয়ে দেখতে পারে ম্যানেজমেন্ট। তবে এখানেও যদি তিনি ব্যর্থ হন সে ক্ষেত্রে আগামী দিনগুলিতে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল থেকে বাদ পড়লেও পড়তে পারেন এই খুদে।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার জন্য অপয়া শ্রেয়স আইয়ার! ডানা ছেঁটে দিতে পারে BCCI

উল্লেখ্য, এই মুহূর্ত চলতি টি-টোয়েন্টি সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল। এদিকে গত দুই ম্যাচের দুটিতে হেরে খাতায় শূন্য নিয়ে চলছে ভারত। ফলে আজকের ম্যাচে অর্থাৎ চতুর্থ টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়া যদি ইংল্যান্ডের কাছে হেরে যায় সেক্ষেত্রে গোটা সিরিজটাই হেরে যাবে তারা।

Leave a Comment