=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নীল রং, বিশ্ববাংলা লোগো অতীত! বদলে গেল রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়াদের খাতার চেহারা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নীল রং, সঙ্গে বিশ্ববাংলা লোগো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই ছিল এতদিন রাজ্যের সরকারি (Government Of West Bengal) স্কুলগুলির খাতার চেহারা। রাজ্যে পালাবদলের সাথে সাথেই এবার বাংলার সমস্ত সরকারি স্কুলে পড়ুয়াদের দেওয়া খাতার ব্যাপক রূপ বদল ঘটলো। নীল রঙের জায়গায় এল গেরুয়া রঙের খাতা। একই সাথে বিশ্ববাংলা লোগো তুলে জায়গা করা হলো পড়ুয়াদের ছবির। সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও।

বদলে গেল রাজ্যের সরকারি স্কুলগুলির খাতার চেহারা

রাজ্য সরকার বিভিন্ন সরকারি স্কুলগুলির পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের একেবারে বিনামূল্যে চারটি করে খাতা দিয়ে থাকে। পূর্বতন সরকারের আমলেও একই সুবিধা চালু ছিল। তবে তৃণমূল জামানায় সরকারি খাতাগুলির মলাটের রং ছিল নীল। শুধু তাই নয়, মলাটের উপরে ছিল বিশ্ববাংলা লোগো। একই সাথে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও থাকত খাতার মলাটের উপর। তবে এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই স্বাভাবিকভাবেই বদলে গেল সেই খাতার চেহারা।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবার থেকে পড়ুয়ারা বিনামূল্যে যে সরকারি খাতা পাবেন তার মলাটের রং হবে গেরুয়া। খাতার মলাটে রয়েছে পড়ুয়াদের ছবি। একই সাথে নতুন খাতায় জায়গা পেয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও। জানা গিয়েছে, এর আগে তৃণমূল জামানায় জানুয়ারি মাসে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে সরকারি খাতা পাওয়া গেলেও জুন মাস থেকে একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের জন্যেও নতুন খাতা এসে পৌঁছেছে স্কুলগুলিতে।

অবশ্যই পড়ুন: হরমুজে ১১ জন ভারতীয়র পণ্যবাহী জাহাজে হামলা, নিখোঁজ এক! কড়া বার্তা দিল ভারত

প্রসঙ্গত, রাজ্য হোক কিংবা গোটা দেশ, শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ করা উচিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ। সবচেয়ে বড় কথা, ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় ক্ষমতায় আসার পর তাঁদের দাবি ছিল, শিক্ষা ব্যবস্থা থেকে রাজনীতিকে সরানো হবে। অর্থাৎ শিক্ষায় রাজনীতিকরণ হবে না। তবে পড়ুয়াদের স্কুলগুলিতে সরকারি খাতায় গেরুয়া রং থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর ছবি থাকায় নতুন সরকারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

Leave a Comment