=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানকে ঝটকা দিয়ে নিজেদের স্বাধীন দেশ ঘোষণা করল বেলুচিস্তান

সহেলি মিত্র, কলকাতা: বিরাট ধাক্কা খেল পাকিস্তান (Pakistan)। নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণা করল বেলুচিস্তান (Balochistan)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক সরকারি বিবৃতিতে ‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে যে, বেলুচিস্তান সেনাবাহিনী অঞ্চলটির ৮৫ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে। আরও ঘোষণা করা হয়েছে যে, একটি নতুন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, নতুন মুদ্রা এবং প্রশাসনিক ব্যবস্থা চালু করা হবে শীঘ্রই। নতুন সরকার অঞ্চলটির খনিজ সম্পদ, গ্যাস ক্ষেত্র এবং কয়লা খনির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকারও দাবি করেছে।

নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করল বালুচিস্তান!

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে বেলুচিস্তানের স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়েছেন। উল্লেখ্য যে, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের দাবি জোরদার হচ্ছে। স্থানীয়রা বারবার বড় আকারের বিক্ষোভ করেছে এবং সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যদিও বেলুচিস্তানের স্বাধীনতার এই ঘোষণা এখনো কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত করা হয়নি। এমনকি কোনো বড় আন্তর্জাতিক সংস্থা বা সরকারও এটিকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

 

 

চরম হিংসার কবলে বেলুচিস্তান

এদিকে যত সময় এগোচ্ছে ততই বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। জাতিগত বেলুচ বিদ্রোহী এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েই যাচ্ছে। প্রাণহানি হচ্ছে শয়ে শয়ে নিরীহ মানুষদের। প্রাণ যাচ্ছে জঙ্গিদেরও। পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, গত সপ্তাহে ১০৫ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ৭১ জন নিহত হয়েছে ৭ জুলাই শুরু হওয়া ‘অপারেশন শাবান’-এর সময়। ‘অপারেশন শাবান’ কোয়েটা জেলার শাবান এলাকায় পরিচালিত হচ্ছে। এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করছে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) এবং বেলুচিস্তান পুলিশ।

আরও পড়ুনঃ ১৭ বছর বয়সেই বিশ্বের ক্ষুদ্র রোবোটিক হাত তৈরি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ভারতীয় ছাত্রের

গত ৫ জুলাই শাবান এলাকার মাঙ্গি ড্যাম পাম্পিং স্টেশনে একটি পুলিশ চেকপয়েন্টে জঙ্গি হামলায় ২৭ জন পুলিশ নিহত হন। এই হামলার পর নিরাপত্তা বাহিনী একটি ব্যাপক অভিযান শুরু করে। প্রতিরক্ষা সূত্র রবিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অভিযানে আরও অন্তত সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে, ফলে ‘অপারেশন শাবান’-এ নিহত জঙ্গিদেই মোট সংখ্যা ৭১-এ দাঁড়িয়েছে।

Leave a Comment