=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের সেবাশ্রয়ের চিকিৎসকদের হতে পারে রেজিস্ট্রেশন বাতিল! তদন্তে কাউন্সিল

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূল জমানা শেষ হতে না হতেই সংকটের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একের পর এক দুর্নীতি, তোলাবাজি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। অন্যদিকে আবার ছাড় পাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প (Sebaashray Camp Treatment)। আর্থিক দুর্নীতি, পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধ জালিয়াতি, নিয়ে উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ। শোনা যাচ্ছে এবার নাকি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা কোনও চিকিৎসকের তরফে গাফিলতি হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত করতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল (State Medical Council)।

তদন্তে নামতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সাধারণ জনগণের কথা মাথায় রেখে ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন সেবাশ্রয় ক্যাম্প। কিন্তু এবার সেই চিকিৎসা শিবির নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। এমনকি এও শোনা গিয়েছে যে এই ক্যাম্পে ভুল চিকিৎসা হওয়ার কারণে হাত এবং পা বাদ গিয়েছে। আর তাই প্রশ্নের মুখে পড়ছে, সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসকদের ভূমিকা। তাঁদের চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ময়দানে নামতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে মেডিক্যাল কাউন্সিল।

আরও পড়ুন: মিলবে এয়ারপোর্টের মতো সুবিধা, আজ বাংলা সহ ৭৫টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন

কী বলছেন মেডিক্যাল কাউন্সিলের সভাপতি?

অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতি প্রসঙ্গে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ‘‘সেবাশ্রয় নিয়ে অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নেব। শিবিরের সঙ্গে যুক্ত কোনও চিকিৎসক যদি অনিয়ম করেন বা ভুল চিকিৎসা করেন, তা হলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে, অনিয়ম প্রমাণিত হলে পেনাল কমিটির সুপারিশের ভিত্তিতে চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠিন পদক্ষেপও করা হতে পারে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এবার সংকটের মুখে পড়ল সেবাশ্রয়ে যুক্ত থাকা চিকিৎসকরা।

আরও পড়ুন: সংকটে মমতার ‘সাহিত্যকীর্তি’, লাইব্রেরী-স্কুল ও কলেজের জন্য আর কেনা হবে না তাঁর লেখা বই

প্রসঙ্গত, সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার কারণে পা বাদ যাওয়ার অভিযোগ করেছিলেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১১ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানায় FIR দায়ের করেছেন। তাঁর ছেলে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে। অন্যদিকে আবার চিকিৎসার আশ্বাস দেওয়ার পড়ে সঠিক চিকিৎসা না করানো নিয়ে শিশুকন্যার ডান হাত বাদ যাওয়ার জন্য অভিষেকের বিরুদ্ধে বুধবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। এখন দেখার এই দুর্নীতির জল কতদূর পর্যন্ত এগোয়।

Leave a Comment