=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুনিয়ে এগোচ্ছে, পিছচ্ছে পাকিস্তান! ড্রোনের যুগে সাইকেল অ্যাম্বুলেন্স চালু করাচিতে

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষে কিনা সাইকেল অ্যাম্বুলেন্স! স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে এবার বিরাট আবিষ্কার করে ফেলল পাকিস্তান (Pakistan)। দেশটির করাচি শহরে এবার ঘনবসতিপূর্ণ এলাকা ও সরু গলিতে দ্রুত রোগীদের কাছে পৌঁছনোর জন্য সাইকেল অ্যাম্বুলেন্স (Bicycle Ambulance) পরিষেবার পরীক্ষামূলক সূচনা করে ফেলল সিন্ধ ইন্টিগ্রেটেড ইমার্জেন্সি অ্যান্ড হেলথ সার্ভিসেস। আর এই সাইকেল প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই পড়ে গিয়েছে। কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

পাকিস্তানে আবিষ্কার সাইকেল অ্যাম্বুলেন্স

আসলে করাচির বহু এলাকায় রাস্তা এতটাই সরু যে গাড়ি ঢোকার পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া যায় না। আর অ্যাম্বুলেন্স সাধারণত চার চাকার হয়ে থাকে। সেই কারণে এই সরু গলিগুলিতে পৌঁছতে সমস্যার মুখে পড়ে। এই সমস্যা দূর করার জন্যই পরীক্ষামূলকভাবে মাউন্টেন বাইসাইকেল অ্যাম্বুলেন্স চালু করা হল। কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা কিংবা অসুস্থতার খবর পাওয়ার পর এই সাইকেল অ্যাম্বুলেন্স খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। এমনকি পরে প্রয়োজন পড়লে রোগীকে বড় অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা যাবে। কিন্তু শুরু অলিগলিতে প্রবেশের জন্য এই সাইকেল অ্যাম্বুলেন্স হতে পারে একেবারে কার্যকর উপায়।

কী কী সুবিধা থাকবে এতে?

এই সাইকেল অ্যাম্বুলেন্সগুলিতে জরুরী চিকিৎসার জন্য প্রয়োজনীয় বেশ কিছু সরঞ্জাম রাখা হয়েছে বলে খবর। যার মধ্যে রয়েছে পোর্টেবল অক্সিজেন মাস্ক, নেবুলাইজার, রক্তে শর্করা পরিমাপের কিট, ফার্স্ট এইড সরঞ্জাম এবং অন্যান্য প্রাথমিক চিকিৎসার উপকরণ। যার ফলে চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন, এবং তাঁকে সুস্থ করে তুলতে পারবেন।

আরও পড়ুন: শেষমেশ CJP-র সাথে বৈঠকে বসছে কেন্দ্র, অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

যদিও সরকারি মহল এই উদ্যোগকে পরিবেশবান্ধব এবং সময়োপযোগী বলে দাবি করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একাংশ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে, স্বাধীনতার কয়েক দশক পরেও একটি বড় শহরে সাইকেলভিত্তিক অ্যাম্বুলেন্স চালু হওয়াকে আধুনিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি কোনও ভাবেই বলা যায় না। আবার অনেকেই এই প্রযুক্তি নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করছেন। তবে শহরের অলিগলিতে যে এটি কার্যকর উপায় হতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment