বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন (Spain)। 2010 সালের পর দ্বিতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপে জাতীয় পতাকা উড়িয়েছেন স্প্যানিশ ফুটবলাররা। কঠোর পরিশ্রম করে লিওনেল মেসিদের একেবারে কাঁদিয়ে ছেড়েছে স্পেন। আর সেই সূত্র ধরেই একাধিক নতুন নজির গড়েছে রড্রিদের দেশ। বিশ্বকাপ জিতে স্পেন এমন নজিরও গড়ে ফেলেছি যেটা গত 100 বছরে গড়তে পারেনি কেউ। আর এই সব সূত্র ধরেই ইস্টবেঙ্গলের (East Bengal FC) সাথে প্রায় একই আসনে বসেছে স্পেন।
ইস্টবেঙ্গলের সাথে মিলে গেল স্পেন!
আন্তর্জাতিক ফুটবলে আজ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে স্পেন। রবিবার ফাইনাল জিততেই একটানা 38টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ইয়ামালের দেশ। শুধু তাই নয়, গোটা বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছে তারা। টানা সাতটি ম্যাচে প্রতিপক্ষ দলগুলিকে একটিও পয়েন্ট তুলতে দেয়নি স্পেন।
এখানেই শেষ নয়, রবিবার স্পেনের পুরুষ দল ফিফা ফুটবল বিশ্বকাপ জেতার ঠিক কয়েক বছর আগে অর্থাৎ 2023 সালে মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেনের নারী বাহিনী। ফাইনালের মঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সেই 1-0 ব্যবধানে জিতে গিয়েছিল স্পেন। আর রবিবার, স্পেনের পুরুষ বাহিনী ফাইনালে জয় নিশ্চিত করতেই প্রথমবারের মতো একই দেশ এই সময়ে মহিলা এবং পুরুষ দুই বিশ্বকাপে জিতল।
বিশ্বকাপের ইতিহাসে মহিলা এবং পুরুষ উভয় বিশ্বকাপে একই সময়ে জেতার এমন নজির স্পেন ছাড়া আর কারও নেই। আর সেই সূত্র ধরেই যেন ইস্টবেঙ্গলের সাথে মিলে গিয়েছে স্পেন! এবছর ফুটবলে একই ধরনের নজির রেখেছ ইস্টবেঙ্গল। মাত্র 10 দিনের ব্যবধানে পরপর দুবার ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল। প্রথমবার শিরোপা জিতেছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। আর তারপরেই ইন্ডিয়ান সুপার লিগ জিতে যায় ইস্টবেঙ্গলের পুরুষ বাহিনী।
অবশ্যই পড়ুন: ভাঙা প্রায় অসম্ভব! প্রথম ফুটবলার হিসেবে সেই বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে
ভারতীয় ফুটবলের ইতিহাসে আজ পর্যন্ত একই মরসুমে এক ক্লাবের পুরুষ এবং মহিলা দলের চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই। ভারতীয় ফুটবলে এমন কান্ড ইস্টবেঙ্গল যারা ঘটাতে পারেনি কেউ। আর এই বৈশিষ্ট্য স্পেনের সাথে মিলে যাওয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সাথে জুড়ে গেল ইস্টবেঙ্গলের নামও!