ভারতীয় গ্রাহকদের বিরাট ঝটকা দিল OnePlus!

সৌভিক মুখার্জী, কলকাতা: OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 16-কে ঘিরে এবার নতুন করে জল্পনা। বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রতিবেদন দাবি করছে, কোম্পানির এই প্রিমিয়াম স্মার্টফোনটি হয়তো ভারতীয় বাজারে লঞ্চ করা হবে না। যদিও এখনও পর্যন্ত OnePlus এর তরফ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু এই খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

ভারতে নাও আসতে পারে OnePlus 16

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনা দাবি করা হচ্ছে যে, OnePlus 16 ভারতের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুবই কম। একই সঙ্গে Oppo এর আসন্ন ফ্লাগশিপ Oppo Find X10 Ultra ফোনটিও ভারতের বাজারে না আসতে পারে। কিন্তু এই দাবির সত্যতা এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে যাচাই করা হয়নি, বা কিছু ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, OnePlus এর নাম্বার সিরিজ বরাবরই প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। যদি সত্যিই OnePlus 16 ভারতে লঞ্চ না হয় তাহলে ব্র্যান্ডের উপর ভরসা রাখা দীর্ঘদিনের গ্রাহকদের জন্য এটি হতে পারে বিরাট ধাক্কা। বিশেষ করে প্রতি বছর OnePlus এর নতুন ফ্লাগশিপের অপেক্ষায় থাকেন বহু ক্রেতা। তাদের জন্য এটি হতে পারে হতাশের ব্যাপার।

তবে কিছুদিন আগে আন্তর্জাতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভবিষ্যতে OnePlus ভারতের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। যদিও পরে কোম্পানি সেই দাবি সম্পূর্ণ খারিজ করে জানিয়েছে যে, ভারতে তাদের কার্যক্রম আগের মতোই চলবে। এরই মধ্যে OnePlus ভারতে নতুন N সিরিজ নিয়ে এসেছে। ইতিমধ্যেই N6 বাজারে এসেছে। আর নতুন N6x মডেল নিয়েও চলছে প্রস্তুতি। যার ফলে অনেকের ধারণা, কোম্পানি হয়তো এখন প্রিমিয়াম ফ্লাগশিপের পরিবর্তে মিড-রেঞ্জ এবং মিড-প্রিমিয়াম স্মার্টফোনগুলি ভারতের বাজারে আনতে পারে।

আরও পড়ুন: শুভ যোগে কপাল খুলবে ৪ রাশির! আজকের রাশিফল, ২২ জুলাই

OnePlus 16 মডেলে কী কী থাকতে পারে?

যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু বিভিন্ন লিক হওয়া রিপোর্টে ফোনটির কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি নতুন Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর
  • 9000mAh ক্ষমতার বড় ব্যাটারি
  • 200 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা
  • হাই রিফ্রেশ রেটের প্রিমিয়াম ডিসপ্লে
  • উন্নত AI-ভিত্তিক ক্যামেরা

Leave a Comment