=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র ৪ দিনে দাম বাড়ল ৪০%, এই ব্যক্তি বিনিয়োগ করার পরই গগনচুম্বি ভারতীয় সংস্থার শেয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) ঝড় তুলল মিসেস বেক্টরস ফুডসের শেয়ার। জানা যাচ্ছে, সুনীল সিংহানিয়া এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করার পরই মাত্র চার দিনের মধ্যে এই শেয়ারের দাম 40 শতাংশ পর্যন্ত বেড়েছে। সবচেয়ে মজার বিষয়, ভারতের অন্যতম সফল শেয়ারবাজার বিনিয়োগকারী তথা ফান্ড ম্যানেজার সুনীল এই সংস্থার মাত্র এক শতাংশ শেয়ার কিনেছেন। তাতেই কোম্পানির শেয়ারে একবারে ব্যাপক উত্থান দেখা গেল।

কতগুলি শেয়ার কিনেছেন সুনীল?

রিপোর্ট অনুযায়ী, অভিজ্ঞ বিনিয়োগকারী সুনীল তাঁর ফান্ড কোম্পানির মাধ্যমে মিসেস বেক্টরস ফুডসের অন্তত 29 লাখ 39 হাজার 588টি শেয়ার কিনেছেন। জানা যায়, ভারতীয় বিনিয়োগকারী যখন এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করেছিলেন তখন এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 168 টাকা 97 পয়সা। সুনীল এই সংস্থার শেয়ারে গত 15 জুলাই বিনিয়োগ করেছিলেন। পরবর্তীতে আজ অর্থাৎ 21 জুলাই মাত্র চার দিনের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম 40 শতাংশ বেড়েছে।

বলাই বাহুল্য, আজ এই সংস্থার শেয়ারের দাম 211 টাকায় ক্লোজ হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয়, গত 17 জুলাই এই সংস্থার শেয়ারের দাম আবার 1.87 শতাংশ কমে গিয়েছিল। না বললেই নয়, আজকের দিনে ট্রেডিং সেশন চলাকালীন এই সংস্থার শেয়ারের দাম 219 টাকা ছাড়িয়ে গিয়েছিল। তবে যদি 52 সপ্তাহের হিসাব করা হয় সে ক্ষেত্রে এই দীর্ঘ সময়ের মধ্যে সংস্থাটির শেয়ারের দাম সর্বোচ্চ 318 টাকা 18 পয়সায় পৌঁছে গিয়েছিল।

অবশ্যই পড়ুন: ভারতীয় গ্রাহকদের বিরাট ঝটকা দিল OnePlus!

গত এক বছরে এই সংস্থার শেয়ার থেকে 32 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। গোটা দু বছরের হিসেবে সেই পরিমাণটা 24.42 শতাংশের কাছাকাছি। তবে বিগত পাঁচ বছরে এই সংস্থার শেয়ার থেকে একেবারে 135 শতাংশ রিটার্ন পেয়েছেন প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম বাড়তেই থাকবে! তাই দেরি না করে এই শেয়ারে দ্রুত বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের কেউ কেউ।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment