=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতীয় রুপির দর পতন ঠেকাতে মোক্ষম চাল RBI-র

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়াতেই তেলের দাম ঊর্ধ্বগতিতে ঠেকেছে। সেই কারণে ডলারের বিপরীতে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় টাকা (Indian Rupee)। এবার টাকার পতন রুখতেই বড় পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। জানা গিয়েছে, শুধুমাত্র মে মাসেই ৬১০ কোটি ডলার বিক্রি করেছে আরবিআই। তবে এই পদক্ষেপের জেরে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি।

রেকর্ড পরিমাণ ডলার বিক্রি আরবিআই-র

আসলে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হলেও ফের হামলা চলায় হরমুজ প্রণালী বন্ধ করার পথে হাঁটে তেহরান। সেই কারণে আবার গোটা বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হয়। যেখানে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৭০ ডলারের কাছাকাছি নেমে এসেছিল, সেখানে উত্তেজনা বাড়াতেই আবারও তা ৮০ ডলারের উপর পৌঁছে গিয়েছে। আর ভারতকে যেহেতু তাদের প্রায় ৮০ শতাংশ তেল বাইরের দেশ থেকে আমদানি করতে হয় তাই ডলার বেশি খরচ হলে টাকার উপর চাপ পড়াটা স্বাভাবিক।

রিজার্ভ ব্যাংকের একটি বুলেটিন বলছে, মে মাসে তারা ২২২০ কোটি ডলার কিনেছিল। তবে এর পাশাপাশি মোট ২৮৩০ কোটি ডলার বিক্রি করতে হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে মোট ৬১০ কোটি ডলার হারিয়েছে। সবথেকে বড় ব্যাপার, আন্তর্জাতিক বাজারে টালমাটাল অবস্থা এবং তেলের দাম বৃদ্ধির কারণে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান মে মাসে রেকর্ড ৯৬.৯৬ এর স্তরে নেমে গিয়েছিল। যদিও পরে তা ঘুরে দাঁড়ায়। কিন্তু সামগ্রিকভাবে আবারও জুলাই মাসে যুদ্ধ মাথাচাড়া দিতেই টাকার রেকর্ড পতন হচ্ছে। আজ ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ৯৬.৬৭। আসলে আরবিআই-র হস্তক্ষেপের পর কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় টাকা।

আরও পড়ুন: এই সার্টিফিকেট ছাড়া মিলবে না যুবশক্তি! কবে থেকে শুরু আবেদন?

এদিকে আরও এক রিপোর্ট বলছে, এপ্রিল মাসের শেষে ৯৫৩০ কোটি ডলারের তুলনায় মে মাসে মোট ভারতীয় রিজার্ভ ব্যাংকের বকেয়া ফরওয়ার্ড ডলার বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১০,৬৬০ কোটি ডলারে। পাশাপাশি সোনার মজুদ আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এছাড়া জুন মাস পর্যন্ত দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা প্রকাশ করলেও টাকার মানে সেরকম কোনও পরিবর্তন দেখা দেয়নি। এমনকি বর্তমানে শেয়ার বাজারের অবস্থাও যে খুব খারাপ তা বলা যায় না। কিন্তু টাকার মান এখনও পর্যন্ত প্রায় ৯৭ স্তরের কাছাকাছি ঘুরছে। এমনকি, আরবিআই যদি বড়সড় কোনও পদক্ষেপ না নেয় তাহলে হয়তো টাকার দাম আরও বাড়তে পারে ভবিষ্যতে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম না কমলে এত সহজে রুপির পতন ঠেকানো সম্ভব নয়।

Leave a Comment