=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“এটা সম্পূর্ণ….” দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং গোটা শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে পথে নেমেছে ককরোচ জনতা পার্টি (Delhi Protest)। তাঁদের নেতৃত্বেই রাস্তায় অনশন, বিক্ষোভ করছেন পড়ুয়ারা। যা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রেও অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আর দিল্লিতে হওয়া সেই আন্দোলন নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো পশ্চিমের দেশ পাকিস্তান (Pakistan On India’s Protest) । প্রতিবেশী দেশটির তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, দিল্লিতে ছাত্র-ছাত্রীদের যে বিক্ষোভ চলছে সেটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে পাকিস্তান সরকারের মন্তব্য করা সমীচীন নয়।

দিল্লির আন্দোলন নিয়ে ঠিক কী জানাল পাকিস্তান?

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবিকে ভারতে হওয়া ছাত্র বিক্ষোভ এবং তা দমন করতে সরকারের কঠোর অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি একেবারে খোলাখুলি জানান, “এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমরা কোনও রকম মন্তব্য করব না।” এক কথায় বলতে গেলে, ভারতে চলা বিক্ষোভ নিয়ে একেবারেই মুখ খুলতে রাজি নয় পাকিস্তান!

বলাই বাহুল্য, গোটা দেশজুড়ে বিগত বছরগুলিতে নিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরোধিতা করে বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন ছাত্র-ছাত্রীরা। শুরুতে এই অনশন বিক্ষোভ আরশোলাদের তরফে করা হলেও পরবর্তীতে তাঁদের জুড়ে যান সমাজ সচেতক তথা বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। পরবর্তীতে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা ছুটে যান যন্তর মন্তরে।

অবশ্যই পড়ুন: সুটিয়ার বরুণ বিশ্বাসকে হত্যা করান মমতা বন্দ্যোপাধ্যায়? নাম জড়াল তৃনমূল নেত্রীর

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের সমস্ত দাবি শোনার পর কেন্দ্রীয় সরকার তাদের সাথে আলোচনায় বসতে রাজি হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে দুটি শর্ত। জানা গিয়েছে, CJP এর তরফে নতুন করে সরকারের কাছে দুটি শর্ত রাখা হয়েছে, প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দ্বিতীয়ত সরকারের সাথে যা আলোচনা হবে সবটাই যন্তর মন্তরে প্রকাশ করতে হবে। তবে সরকারি সূত্র বলছে এই শর্ত সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। কেন্দ্র নাকি চাইছে পূর্বের শর্ত বাদ দিয়ে আলোচনার মাধ্যমে সমস্তটা মিটমাট করে নিতে!

Leave a Comment