নিট কাণ্ডে মোদী, স্বামীকে খুন স্ত্রীর…! আজকের সেরা ১০ খবর (২৩ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ জুলাই, বৃহস্পতিবার। নিট কাণ্ডে মোদী, স্বামীকে খুন স্ত্রীর, কলকাতায় ককরোচদের মিছিল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দিল্লি আন্দোলন নিয়ে মুখ খুললেন জিৎ

অবশেষে দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা জিৎ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তপ্ত রাজধানী। ইতিমধ্যেই এ নিয়ে সুর চড়িয়েছেন অরিজিৎ সিং। এবার জিৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, নিট শুধু পরীক্ষা নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও পরিবারের আশা ভরসা। এই বিষয়ে দায়ীদের জবাবদিহিতা বার করতেই হবে। এমনকি এটাও নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। এই মুহূর্তটি হোক দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং স্থায়ী সংস্কারের। রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয়। তাঁর এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পুলিশের তোলাবাজি বন্ধ করতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

এবার রাস্তায় বন্ধ হবে পুলিশের তোলাবাজি। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, কোনও ধরনের বেআইনি কাজ বরাত করা হবে না। এবার পুলিশের ক্ষেত্রেও একই রূপ নিলেন তিনি। ট্র্যাফিক পুলিশের টাকা তোলা সম্পূর্ণ রূপে বন্ধ করতে এবার গোটা রাজ্যজুড়ে কন্ট্রোল রুম খোলার ঘোষণা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বিধানসভায় আজ তিনি স্পষ্ট জানিয়েছেন, কোথাও পুলিশ টাকা চাইলে সেই অভিযোগ জানানোর জন্য বিশেষ ফোন নম্বর দেওয়া হবে। এমনকি ট্র্যাফিক পুলিশের টাকা তোলার পাশাপাশি চালান ছাড়া কয়লা, বালি, পাথর ও পশু পরিবহন বন্ধ করতে উদ্যোগী হয়েছেন তিনি। পাশাপাশি এর জন্য তিনি বিধায়কদের তৎপর থাকতে বলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) সিউড়ির হাসপাতালে উদ্ধার নার্সের দেহ

বীরভূমে রহস্য মৃত্যু এক নার্সের। হাসপাতালের বন্ধ কেবিন থেকে উদ্ধার হয়েছে ওই নার্সের মৃতদেহ। সিউড়িতে অবস্থিত স্বস্তিক হাসপাতালে কাজ করতেন ২৩ বছর বয়সী অনুশ্রী মাল। ওই এলাকায় বাসিন্দা তিনি। তবে বুধবার রাতেও ডিউটি করছিলেন নার্স। তাঁর বাবার দাবি, রাত এগারোটা নাগাদ তাঁর সঙ্গে শেষ কথা হয়েছে। সেই সময় তিনি অপারেশন থিয়েটারে কাজ করছিলেন। তবে সবথেকে বড় ব্যাপার ওই নার্সের গলায় স্টেথোস্কোপ প্যাঁচানো অবস্থায় ছিল। এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়, এবং উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর পর্যন্ত চালায়। তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার সোনম ওয়াংচুকের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাকগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। তবে গত ১৮ জুলাই তাঁকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তিনি সেখান থেকেই অনশন চালিয়ে যাচ্ছিলেন। তবে শুরুর দিকে কেন্দ্রের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া না আসলেও শেষে আলোচনায় বসতে বাধ্য হয় কেন্দ্র সরকার। এর পরপরই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি প্রত্যাহার করে নিলেন সোনম ওয়াংচুক। এমনকি কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয় তাদের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) এবার কলকাতায় ককরোচদের মিছিল

দিল্লি ছাড়িয়ে এবার কলকাতায় ককরোচ জনতা পার্টির মিছিল। তাদের একটাই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল পাঠিয়েছেন তারা। ওই ইমেইলে ২৪ তারিখ কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে। এমনকি এও জানানো হয়েছে, শুক্রবার বিকেল চারটের সময় মিছিলে দেড় হাজার মানুষ জমায়েতের আয়োজন করা হবে। কিন্তু অনুমোদন দেওয়া হয়নি লালবাজারের তরফ থেকে। তবে ইতিমধ্যেই ওই চিঠি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) স্বামীকে প্রেসার কুকার দিয়ে খুন স্ত্রীর

মর্মান্তিক ঘটনা। স্বামীর কাছে শাড়ি কিনতে চেয়েছিলেন স্ত্রী। তবে সেই শাড়ি না কিনে নিয়ে আসায় বাগবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে স্বামীকে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিহারের রহতাস জেলায়। অভিযুক্ত সুনিতা দেবী হরেরাম সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চালিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি মেডিকেল রিপোর্ট এর উপর ভিত্তি করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও স্ত্রী প্রাথমিকভাবে যে বিবৃতি দিয়েছে তার ভিত্তিতে পুলিশ প্রথমে একটি মামলা নথিভুক্ত করে। তারপরেই ময়নাতদন্ত করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক

ইতিমধ্যেই দুটি মামলায় রক্ষাকবচ পেয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যেহেতু রাজ্যের বেশ কিছু থানায় তার বিরুদ্ধে মোট আটটি এফআইআর দায়ের করা হয়েছে, তাই অন্তর্বর্তী রক্ষাকবচের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমস্ত ক্ষেত্রে রক্ষাকবচ মেলে না। শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করতে যাবেন না। তবে তাঁর আইনজীবী কপিল সিব্বলের স্পষ্ট দাবি ছিল, ডিজে মামলেট জেরে তাঁর রক্ষাকবচ রয়েছে। কিন্তু অন্যান্য এফআইআর থেকে মুক্তি পাওয়ার জন্যই অন্তর্বর্তী রক্ষাকবচ দরকার। কিন্তু বিচারপতি সেই মামলায় হস্তক্ষেপই করেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন

ফের দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা। ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী ২৯ জুলাই থেকে পরের মাস অর্থাৎ ১২ আগস্ট পর্যন্ত একাধিক মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হবে। এমনকি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল ট্রেনগুলির তালিকা রয়েছে বালেশ্বর ভদ্রক বালেশ্বর মেমু, খড়গপুর ভদ্র খড়গপুর মেমু। তাছাড়া বালেশ্বর ভুবনেশ্বর বালেশ্বর ট্রেনটি বাতিল করা হয়েছে। এবং খড়গপুর বালেশ্বর খড়গপুর মেমু, হাওড়া ভিল্লুপুরম হাওড়া এক্সপ্রেস এবং হাওড়া পুরি হাওড়া ট্রেনটিও বাতিল করা হয়েছে। তাছাড়াও তালিকায় রয়েছে হাওড়া সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) নিট কাণ্ডে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী

অবশেষে নিট পরীক্ষার প্রশ্নপত্র বাতিল নিয়ে মুখ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা দিল্লি থেকে শুরু করে গোটা দেশ। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি মেনে এবার বড় উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী। এদিন এক হ্যান্ডেলে মোদী লিখেছেন, পড়ুয়াদের দাবি মেনে প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে দায়বদ্ধতা সুনিশ্চিত করার জন্যই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক দোষী যাতে কঠোর শাস্তি পায় তা নিশ্চিত করার জন্য সরকার প্রত্যেকটি রাজ্যে ফাস্টট্রাক কোর্ট গঠন করছে। ইতিমধ্যেই উপযুক্ত পদক্ষেপ করার জন্য সমস্ত দপ্তরের আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মোদীর এই বক্তব্য সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে পড়ুয়ারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) সুপ্রিম কোর্টে বাতিল ডিএ মামলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ ২৩ জুলাই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত মহার্ঘ ভাতা মামলার শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই শুনানি বাতিল করা হল সুপ্রিম কোর্টের তরফ থেকে। জানা গিয়েছে, ডিএ মামলার জন্য আদালতে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল সেই বেঞ্চ বাতিল করা হয়েছে। এর কারণে সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের যে অপেক্ষা আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। এমনকি আজ কর্মচারী সংগঠন দিল্লি পৌঁছানোর পর জানতে পারেন যে মামলা বাতিল করা হয়েছে। সেই কারণে তারা খুব উগড়ে দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment