সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের যুগে এবার বাজার কাপাবে কিপ্যাড ফোন (Keypad Phone)। কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়। মার্কিন প্রযুক্তি সংস্থা লাইট বাজারে এনেছে একটি নতুন 5G ফ্লিপ ফোন, যেখানে রয়েছে কিপ্যাড, OLED ডিসপ্লে থেকে শুরু করে 50MP ক্যামেরা। কিন্তু এই ফোনের সবথেকে বড় বিষয় হল এর ডিজাইন নয়, বরং এর লুক। ব্যবহারকারীদের স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত নির্ভরতা থেকে দূরে রাখতে সাহায্য করবে এই ধামাকাদার ফোনটি।
প্রয়োজনীয় কাজের জন্যই আসছে এই ফোন
নতুন Light Flip 5G ফোনটি তৈরি করা হয়েছে এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে যারা স্মার্টফোন ব্যবহারের অভ্যাস কমাতে চান। জানা গিয়েছে, এই ফোনটি LightOS অপারেটিং সিস্টেমের উপর চলবে। এমনকি এই ফোনটিতে কোনও সোশ্যাল মিডিয়া অ্যাপ, ওয়েব ব্রাউজার বা অ্যালগরিদম ভিত্তিক নিউজ ফিড পাওয়া যাবে না। যার ফলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি বা নোটিফিকেশন ছাড়াই শুধুমাত্র জরুরি কাজের জন্য ফোনটি ব্যবহার করা যাবে।
যদিও এটি একটি মিনিমালিস্ট ডিভাইস, তবুও দৈনন্দিন ব্যবহারের জন্য এই ফোনটিতে রয়েছে বিভিন্ন রকম অ্যাপ। যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যালার্ম, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, নোটস, মিউজিক, আবহাওয়ার তথ্য, হটস্পট, কন্টাক্ট ডিরেক্টরী ইত্যাদি। এছাড়াও দ্রুত মেসেজ লেখার জন্য এই ফোনটিতে রয়েছে ভয়েস টাইপিং, স্পিড ডায়াল শর্টকাটের মতো সুবিধা। এক কথায় দৈনন্দিন ব্যবহারের জন্য এই ফোনটি সাধারণ ব্যবহারকারীদের জন্য হতে পারে একেবারে দারুণ বিকল্প।
আরও পড়ুন: ভারতীয় রুপির দর পতন ঠেকাতে মোক্ষম চাল RBI-র
তবে আপনারা জানলে অবাক হবেন এই ফোনটিতে 2.8 ইঞ্চির একটি ওলির ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 480 × 680 পিক্সেল। এমনকি ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া রয়েছে। তার পাশাপাশি রয়েছে বিল্ট-ইন ফ্ল্যাশলাইট যা কম আলোতেও দেখতে সাহায্য করবে। তবে আরও জানলে অবাক হবেন এই ফোনটি মিডিয়াটেকের MT88673 চিপসেটের উপর নির্ভর করে চলবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, ফোনটিতে রয়েছে 6GB RAM, 128GB পর্যন্ত স্টোরেজ, ডুয়াল সিম সাপোর্ট এর সুবিধা এবং IP54 রেটিং, যা জল বা ধুলোর ছিটা থেকে ফোনটিকে রক্ষা করবে। এবার দাম নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি দাম রাখা হয়েছে মার্কিন বাজারে 299 ডলার যা ভারতীয় মুদ্রায় আনুমানিক 28,870 টাকা। এমনকি ফোনটি ডেলিভারি শুরু হবে 2027 সালের এপ্রিল মাস থেকে।