বিক্রম ব্যানার্জী, কলকাতা: ককরোচ জনতা পার্টির একটানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Central Education Minister) ধর্মেন্দ্র প্রধান। আর তারপরেই একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ছাত্র-ছাত্রীরা! উচ্ছাস প্রকাশ করতে দেখা গিয়েছে CJP এর প্রধান মুখ অভিজিৎ দীপকেকেও। তবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর গোটা দেশজুড়ে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হল, কে হবেন ভারতের পরবর্তী শিক্ষা মন্ত্রী (Next Education Minister)? উঠে এল নতুন নাম।
কে হবেন ভারতের পরবর্তী শিক্ষা মন্ত্রী?
শনিবার, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। একই সাথে একটি চিঠির মাধ্যমে গোটা দেশের যুবসমাজের কাছে বড় বার্তা দেন তিনি। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, এবার তাহলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর শূন্যস্থান ভরাট করবেন কে? কয়েকটি সূত্র মারফত উঠে আসছে এক বড় নেতার নাম।
শোনা যাচ্ছে, শিবসেনার পরিচিত সাংসদ তথা বলিষ্ঠ নেতা ড. শ্রীকান্ত শিন্ডে হতে পারেন দেশের পরবর্তী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। কয়েকটি রাজনৈতিক সূত্র বলছে, জুলাই মাসে দিল্লির রাজনৈতিক সমীকরণ এবং দিন দিন শিবসেনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় NDA শরিক শিবসেনার সাংসদকেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। আসলে পেশায় একজন চিকিৎসক হলেও শ্রীকান্ত শিণ্ডে ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অবশ্যই পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেও পিছু হটবে না আরশোলারা, সরকারকে মানতে হবে আরও ২ দাবি
কয়েকটি সূত্র এও দাবি করছে, NDA জোটে শিবসেনাকে অধিক গুরুত্ব দিতে এবং তাদের শক্তিশালী করে তোলার জন্যই শ্রীকান্ত শিণ্ডেকে শিক্ষা মন্ত্রীর পদে বসাতে পারেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, শ্রীকান্ত নিজে একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হওয়ায় NEET সহ অন্যান্য প্রবেশিকা ও গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির ক্ষেত্রে জটিলতা এবং সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। তাছাড়াও জন আন্দোলনের পর পুনরায় যাতে প্রশ্ন ফাঁস না হয় সেটা নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্র।