বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Today)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে তৈরী হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের দাপট আগামী কয়েক দিন থাকবে বলে খবর। আজ রবিবার ছুটির দিন থেকেই ব্যাপক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে সমগ্র বাংলা। পশ্চিমবঙ্গের উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেটি আগামী ২ কার্যত একই এলাকায় অবস্থান করে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে তীর চিহ্নিত পথে পরবর্তী সময়ে অগ্রসর হতে পারে। অন্যান্য দিনের মতো আজও সকাল থেকে আকাশে বর্ষার কালো মেঘ বিরাজ করছে। কয়েক পশলা বৃষ্টি অবধি হয়ে গিয়েছে। তবে সারাদিনই এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলায় থাকবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। এছাড়া বাদ বাকি জেলাগুলোতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া।

হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিন কলকাতা, হাওড়া ও হুগলীতে মাঝেমধ্যে মাঝারি বর্ষণ সাথে দু এক পশলা ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় প্রভাব বাড়বে দুদিন পর থেকে। হাওয়া অফিসের মতে, নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উপকূলীয় স্থানে ঝোড়ো হাওয়া সাথে দফায় দফায় বৃষ্টি চলতে থাকবে। বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণার  উপকূল লাগোয়া অঞ্চল যেখানে দফায় দফায় ভারী বর্ষণ হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ এই করদাতাদের বাড়তে পারে বিপদ, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

আগামীকালের আবহাওয়া

সোমবার, ভারী বৃষ্টির জন্য হলুদ সতকর্তা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায়। অন্য দিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখিত জেলাগুলোতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Leave a Comment