=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সোমবার ১২ ঘণ্টা বন্ধ অ্যাপ-ক্যাব পরিষেবা, ১১ দফার দাবি তুলে ধর্মঘট সংগঠনের

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তিতে পড়তে চলেছে কলকাতার বাসিন্দারা। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা বন্ধ থাকবে অ্যাপ-ক্যাব পরিষেবা (App Cab Service)। ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন। সূত্রের খবর, সোমবার সকাল ১১ টায় মৌলালি রামলীলা পার্কে তারা জমায়েত হবে। এমনকি মিছিল করে পরিবহন দফতরের কাছে ডেপুটেশন জমা দেবে তারা। যার কারণে সমস্যায় পড়তে হবে আমজনতাকে।

সপ্তাহের শুরুতেই ভোগান্তি

চালক সংগঠন সিআইটিইউ-র তরফ থেকে বহুদিন ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হলেও তা গুরুত্ব দেওয়া হয়নি। পুরাতন সরকার এ বিষয়ে কর্ণপাত করেনি। নতুন সরকারের কাছেও দাবি রাখা হয়েছে। সেই কারণে আগামীকাল মৌলালি রামলীলা পার্ক থেকে মিছিল করেই পরিবহন দফতরের কাছে যাবেন তারা। যদি সেখানে ডেপুটেশন জমা নেওয়া হয় তাহলে তা জমা দেওয়ার কথাও বলেছে সংগঠন। এমনকি আগামীকাল এই মিছিলে প্রত্যেক চালকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সেই কারণেই জনপ্রিয় অ্যাপ-ক্যাব ভিত্তিক সমস্ত রকম পরিষেবা আগামীকাল ভেস্তে যেতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

সবথেকে বড় ব্যাপার, সংগঠনের তরফ থেকে এবার মোট ১১ দফার দাবি তুলে ধরা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল তাদের ভাড়া পুননির্ধারণ। সংগঠনের দাবি, দিনের পর দিন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই কারণে তারা পরিমাণ মতো ভাড়া পাচ্ছে না। এমনকি সবথেকে বড় ব্যাপার, কলকাতায় সিএনজির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। কিন্তু ভাড়া বেশি চাওয়া হলেই গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি বাণিজ্যিক গাড়ি দূষণ পরীক্ষা ক্ষেত্রে মোবাইল নম্বর নির্ভর প্রক্রিয়া বাতিল করার দাবিও তুলে ধরবেন তারা। এছাড়া এসি লাক্সারি ক্যাবের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির দাবিও তুলে ধরা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR বিজেপি নেত্রীর

এর পাশাপাশি মহিলা ড্রাইভারদের জন্য শহরে থাকা পেট্রোল পাম্প এবং হোটেল ও রেস্তোরাঁয় বাথরুম ব্যবহার করার ব্যবস্থা করতে হবে বলে দাবি তুলে ধরা হবে। এছাড়া পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম কমানোর দাবি তুলেছে সংগঠন। এমনকি পুলিশ কেস ছাড়া সমস্ত বন্ধ আইডি খোলা এবং পুলিশি হয়রানি ও জুলুমবাজি বন্ধ করার দাবিও জানিয়েছে সংগঠন। এই ১১ দফার দাবি তুলেই তারা আগামীকাল ধর্মঘটে নামবে সিটু। যে কারণে, অ্যাপ-ক্যাব ভিত্তিক পরিষেবা বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে।

Leave a Comment