২৭ কিমি মাইলেজ, Brezza-র ফেসলিফট মডেল নিয়ে এল মারুতি সুজুকি

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। অবশেষে মারুতি সুজুকি তাদের জনপ্রিয় কম্প্যাক্ট SUV এর মধ্যে অন্যতম Brezza-কে আরও আধুনিক রূপে বাজারে নিয়ে এল। হ্যাঁ, 2026 সালের Maruti Brezza Facelift নতুন ডিজাইন থেকে শুরু করে, আপগ্রেডেড কেবিন, একাধিক ইঞ্জিনের বিকল্প এবং উন্নত প্রযুক্তির কারণে ইতিমধ্যেই আলোচনার শিরোনামে উঠে এসেছে। এমনকি নতুন এই মডেল বর্তমানে বাজার কাঁপানো বেশ কিছু গাড়িকে টক্কর দিতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

কত দাম নতুন Brezza Facelift এর?

মারুতি সুজুকির তরফ থেকে জানানো হয়েছে, নতুন Brezza Facelift গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 7,39,900 টাকা থেকে। কিন্তু সীমিত সময়ের জন্য এই দাম কার্যকর হবে। আগামীদিনে এই গাড়ির দাম কিছুটা হলেও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রয়েছে তিন ধরনের ইঞ্জিনের বিকল্প

এই গাড়ির সবথেকে বড় আকর্ষণ হল এর ইঞ্জিনের বিকল্প। এতে থাকছে—

1.0 লিটার Boosterjet টার্বো পেট্রোল ইঞ্জিন

এই ইঞ্জিন সর্বোচ্চ 110.12 PS পাওয়ার এবং 170 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এমনকি এই ইঞ্জিন সর্বোচ্চ 21.09 কিলোমিটার মাইলেজ দেয় বলেই দাবি করছে মারুতি সুজুকি।

1.5 লিটার স্মার্ট হাইব্রিড পেট্রোল ইঞ্জিন

এই ইঞ্জিনটি সর্বোচ্চ 103.06 PS পাওয়ার এবং 139 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এটি ম্যানুয়াল সেগমেন্টে সর্বোচ্চ 20.81 কিলোমিটার মাইলেজ দেয়, এবং অটোমেটিক মোডে সর্বোচ্চ 20.17 কিলোমিটার মাইলেজ দেয়।

1.5 লিটার সিএনজি

যাঁরা কম খরচে ভালো মাইলেজ পেতে চান তাদের জন্য এই সিএনজি ইঞ্জিন হতে পারে দারুণ বিকল্প। এটি সর্বোচ্চ 121.5 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি এটি 1 কেজি গ্যাসে সর্বোচ্চ 26.90 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এমনকি এই মডেলে 55 লিটারের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে। ফলে একবার ট্যাঙ্ক ফুল করলেই লং ড্রাইভে নিশ্চিন্তে যাওয়া যাবে।

আরও পড়ুন: “এটা উত্তমকুমারের মূর্তি…?” মহানায়কের বিগ্রহ নিয়ে বিতর্কে রাজ্য সরকার

অন্যান্য ফিচার কী আছে?

এদিকে এই গাড়িতে রয়েছে 6-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, প্যাডল শিফটার সহ অটোমেটিক গিয়ার বক্স। এর ফলে শহর কিংবা গ্রাম, যে কোনও জায়গায় অনায়াসে ড্রাইভ করা যাবে এই গাড়ি। তবে এই গাড়ির কেবিনে দেওয়া রয়েছে অত্যাধুনিক প্রিমিয়াম লুক। এছাড়া আরামদায়ক রাইডের জন্য এই গাড়িতে রয়েছে সামনে এবং পিছনে সাসপেনশন। তাছাড়া ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পিছনের ড্রাম ব্রেকের সুবিধা হয়েছে এই গাড়িতে। আর সবথেকে বড় ব্যাপার, এই গাড়ির সঙ্গে মারুতি সুজুকি সর্বোচ্চ 3 বছর অথবা 1 লক্ষ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে। তাই যদি বাজেটের মধ্যেও আপনি দারুণ কোনও গাড়ি কিনতে চান, তাহলে এটিই হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

Leave a Comment