সোনা, রুপোর বাজারে স্বস্তির হাওয়া, অনেকটাই কমল দাম! দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: মূল্যবান ধাতুর বাজারে (Gold Price) আজ স্বস্তির হওয়া। আন্তর্জাতিক বাজারের প্রভাবে এবং মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে বিনিয়োগকারীদের সর্তক অবস্থানের কারণে আজ অনেকটাই দাম কমল সোনা এবং রুপোর। হ্যাঁ, হলুদ ধাতুর সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপোর দাম। বিশেষ করে গত কয়েক দিনের লাগাতার চড়া দামের পর এই পতন সাধারণ ক্রেতা বা মধ্যবিত্তদের মুখে যে হাসি ফোটাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৪৫০ টাকায় (-১৫০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৫৬০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৭০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৬০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৫৫০ টাকায় (-১৬০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৫১০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৬৬০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৫৬০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৬৩০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৬৩০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৭৮০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৬৮০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,১৯,৫৫০ টাকায় (-৬৩৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে চালু হচ্ছে পোর্টাল, লক্ষ্মী যোজনায় মহিলারা প্রতি মাসে পাবেন ২৫০০ টাকা

অনেকটাই কমল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। তবে আজ দাম কমেছে ১৫০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪৫০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা। আজ দাম কমেছে ১৬০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে গতকাল কলকাতার বাজারে রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকায়। আজ দাম কমেছে ৬৩৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৫৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

Leave a Comment