=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লাল বলের ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই ব্যাট হাতে ক্ষমতা প্রদর্শন করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গোটা সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে 230 ধাপ এগিয়েছেন বিহারের এই কিশোর। শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ের আরও এক ফল পেয়েছেন বৈভব। সদ্য দিলীপ ট্রফির জন্য দল ঘোষণা করেছে পূর্বাঞ্চল। আর লাল বলের ক্রিকেটে সেই দলেরই সহ অধিনায়ক করা হয়েছে বৈভব সূর্যবংশীকে। অধিনায়ক হয়েছেন ইশান কিষাণ। কিন্তু কেন দলে অভিজ্ঞ প্লেয়ার থাকা সত্ত্বেও বৈভবকেই সহ অধিনায়ক করা হল?

কেন বৈভবকে সহ অধিনায়ক করা হল জানেন?

সম্প্রতি সিএবি ক্লাব হাউসে পূর্বাঞ্চলের নির্বাচন কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরই দল নির্বাচন করেন পূর্বাঞ্চলের নির্বাচকরা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা এবং ঝাড়খন্ডের ক্রিকেটাররাও। না বললেই নয়, পূর্বাঞ্চলীয় দলে মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরন, শাহবাজ আহমেদের মতো অভিজ্ঞ প্লেয়াররা থাকা সত্ত্বেও সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়, বৈভব সূর্যবংশীকে।

ঘরোয়া ক্রিকেটে পূর্বাঞ্চলীয় দলের এমন সিদ্ধান্ত অবাক করে দিয়েছে সকলকে। যদিও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হর্ষ বর্ধন মাত্র 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করার পেছনে কারণ ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য, “এটা গোটা বিহারের জন্য গর্বের বিষয় যে বৈভব সূর্যবংশী এত অল্প বয়সে পূর্বাঞ্চল দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছে। আসলে ও নিজের পারফরমেন্স এবং ব্যাটিং দক্ষতার জন্যই নির্বাচকদের আস্থা অর্জন করেছে।”

অবশ্যই পড়ুন: GPF-র সুদের হার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার

শোনা যাচ্ছে, বৈভব সূর্যবংশীকে নির্বাচকরা সব সংস্করণের ক্রিকেটের জন্য যোগ্য বলে মনে করছেন। ঘরোয়া ক্রিকেটে এই খুদে ক্রিকেটারকে অধিনায়ক করার সাথে সাথে আগামী দিনে তাঁকে জাতীয় লাল বলের ক্রিকেটেও ব্যাট হাতে দেখতে চাইছেন নির্বাচকরা। অনেকেই মনে করছেন, ঘরোয়া ক্রিকেটের সহ অধিনায়ক হিসেবে বৈভব নিজেকে প্রমাণ করতে পারলে, আগামী দিনে খুব অল্প বয়সেই টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে যেতে পারেন তিনি।

Leave a Comment