নাড্ডার সাথে খাবার টেবিলে তৃণমূলের দুই সাংসদ, ফের ভাঙন কালীঘাটে? বাড়ছে জল্পনা

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে৷ রাতারাতি ২০ লোকসভা সাংসদ তৃণমূল ত্যাগ করে NCPI-তে যোগদান করে NDA-কে সমর্থনের কথা ঘোষণা করেছে৷ আর এই অবস্থায় ফের আরও এক ভাঙনের চিত্র প্রকাশ্যে এল। জেপি নাড্ডার (J.P. Nadda) সঙ্গে একই খাবার টেবিলে খোস গল্প করতে দেখা গেল শত্রুঘ্ন সিনহাকে, পাশে ছিলেন সৌগত রায়ও (Saugata Roy)! শুরু হল তুমুল জল্পনা।

শত্রুঘ্ন সিনহার সঙ্গে কথা বলছেন জেপি নাড্ডা

ভাইরাল হওয়া সেই ছবিটিতে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে বসে খাবার খাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় ও শত্রুঘ্ন সিনহা। নাড্ডার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় শত্রুঘ্নর। একই সঙ্গে কথা বলছিলেন সৌগত রায়। তবে কী বিষয়ে কথা হয়েছে তাঁদের, তা এখনও জানা যায়নি। আর তাতেই জল্পনা বাড়ছে তবে কি এবার এই দুই সাংসদ বিক্ষুব্ধ শিবিরে যোগ দিতে চলেছে? যদিও এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কেউই মুখ খোলেননি। গতকাল, বুধবার, দিল্লিতে সাংসদদের অ্যানেক্স বিল্ডিংয়ে যক্ষ্মা সংক্রান্ত একটি বৈঠক হয়েছিল। সেখানে বাংলার সব সাংসদ অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানেই সম্ভবত ছিলেন শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়। তাই সেই ছবি

শমীক কল্যাণের কথোপকথন নিতে শোরগোল

কিছুদিন আগে, লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পরই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে হ্যান্ডশেক করতে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পাশেই ছিলেন মহুয়া মৈত্র। শমীক-কল্যাণের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন তিনিও। কী কথা শোনা না গেলেও ঘড়ির কাঁটা বলছে, ১৭ মিনিট কথা হয় দুজনের। সংসদে দুই ভিন্নদলের সাংসদের মধ্যে কথোপকথন কোনও আশ্চর্যজনক নয়। সহকর্মী হিসেবে কথা হতেই পারে। তবে এইমুহুর্তে রাজনীতিতে যেভাবে নতুন নতুন সমীকরণ হচ্ছে, সেক্ষেত্রে জল্পনা বাড়ছিল। যদিও শমীকের সাফ জবাব, রাজনীতি নয়। ব্যক্তিগত জীবনের তাপ-উত্তাপ এবং সামাজিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁদের।

আরও পড়ুন: মিনার মণ্ডলের বাড়িতে যখের ধন! ১৫ কেজি সোনার সাথে আর মিলল কী কী?

কিছুদিন আগেই তৃণমূলের কালীঘাট শিবিরের বিরুদ্ধে বিদ্রোহ করে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়রা। যা নিয়ে ক্রমেই সমালোচনা বেড়ে চলেছে। এমনকি তৃণমূল ক্ষমতাচ্যুত হতে না হতেই রাজ্যসভার সাংসদদের মধ্যে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করে ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন। এমনকি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কোয়েল মল্লিকও বিজেপি যোগের ইঙ্গিত দিয়েছেন। এমতাবস্থায় প্রশ্ন উঠছে তবে কি শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়ও মমতার সঙ্গ ছাড়বেন?

Leave a Comment