=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দাম কমেই চলেছে LIC-র এই শেয়ারের, বিনিয়োগ করলে ভুল করবেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বৃহত্তম সরকারি বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের মালিকানাধীন হাউজিং ফাইন্যান্সের দামে হঠাৎ ধ্বস নামল (Stock Market)! এক ধাক্কায়, সংস্থাটির শেয়ারের দাম কমল 3 শতাংশ। তাতেই মাথা ব্যথা বেড়েছে বিনিয়োগকারীদের। যদিও LIC হাউসিং ফাইন্যান্সের শেয়ারের দাম কমার সাথে সাথে সেই সুযোগ নিয়ে ইতিমধ্যেই এই শেয়ারটিতে বিনিয়োগ করে ফেলেছেন অনেকেই। এই প্রশ্ন, নাম যেহেতু কমছে বলে এখনই কি এই শেয়ারে বিনিয়োগ করা উচিত?

LIC-র এই শেয়ারে এখনই বিনিয়োগ করা ঠিক হবে?

শেষবারের মতো বোম্বে স্টক এক্সচেঞ্জে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এই সংস্থার শেয়ারের দাম 2.35 শতাংশ কমে 540 টাকা 60 পয়সায় দাঁড়িয়েছিল। যদিও এদিন শেয়ার বাজার খোলার পর ট্রেডিং সেশন চলাকালীন কোম্পানিটির শেয়ারের দাম কমেছিল একেবারে 3.04 শতাংশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই জনপ্রিয় সংস্থাটি আজ এপ্রিল থেকে জুনের ফলাফল প্রকাশ করার আগেই তার শেয়ারের দামে ধ্বস নেমেছিল!

শেয়ার বাজারের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বন্ডের ক্রমবর্ধমান সুদের হার সংস্থাগুলির জন্য বাজার থেকে ঋণ নেওয়ার বিষয়টি ক্রমশ ব্যয়বহুল করে তুলেছে। সবচেয়ে বড় কথা, হোম লোনের বাজারে সংস্থাগুলির মধ্যে ব্যাপক প্রতিযোগিতা থাকার কারণে কোম্পানিটির মুনাফায় সরাসরি প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের অনেকেই কোম্পানিটির এমন অবস্থা দেখে শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ বলছেন, এখনই এই শেয়ারে বিনিয়োগ না করায় শ্রেয়!

অবশ্যই পড়ুন: অভয়ার বাবা-মায়ের দাবি মেনে তদন্তকারী অফিসার বদলে ফেলল CBI, দায়িত্ব পেলেন ইনি

প্রসঙ্গত, এক বছরে এই সংস্থার শেয়ারে টাকা রেখে লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। 2025 সাল অর্থাৎ গত বছর 30 জুলাই তারিখটিতে এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 600 টাকা। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই কোম্পানির শেয়ারের দাম নেমে এসেছে 541 টাকা 20 পয়সায়। বিগত দিনগুলিতে এই শেয়ারের দাম যেভাবে কমছে তাতে কোম্পানিটির উপর আস্থা রাখতে পারছেন না বিশেষজ্ঞ মহলের অনেকেই!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment