=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়ার হবু অধিনায়ক বৈভব সূর্যবংশী! বলে দিলেন নির্বাচক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প বয়সেই বড়দের দলে সুযোগ পেয়ে সকলকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর জিম্বাবুয়ে সিরিজে দুটি হাফ সেঞ্চুরি আরও বড় চমক। এবার দিলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলের সহ অধিনায়ক হয়ে ভক্তদের নজর কেড়ে নিয়েছেন তিনি। সময় যত যাচ্ছে সাফল্যের সিঁড়িতে চড়েই চলেছেন বৈভব। কিন্তু এত অল্প বয়সেই পূর্বাঞ্চল দলের দায়িত্ব দেওয়া হল তাঁকে, তাহলে কি বৈভবকে ভারতীয় দলের হবু অধিনায়ক হিসেবেই ভাবছে পূর্বাঞ্চল?

টিম ইন্ডিয়ার হবু অধিনায়ক বৈভব সূর্যবংশী?

সদ্য দিলীপ ট্রফির জনপ্রিয় দল পূর্বাঞ্চলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বৈভব সূর্যবংশী। অধিনায়ক করা হয়েছে তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষাণকে। আর তা নিয়েই প্রশ্ন অনেকের। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এত অল্প বয়সে বৈভবকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া কি ঠিক হল? প্রশ্ন তুলছেন, প্রাক্তন ক্রিকেটাররাও! এরই মাঝে এবার মুখ খুললেন পূর্বাঞ্চল দলের নির্বাচক।

ঘরোয়া ক্রিকেটের দল পূর্বাঞ্চলের নির্বাচক তথা প্রাক্তন ক্রিকেটার প্রভঞ্জন মল্লিক বৈভব সূর্যবংশীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়েছেন। তাঁর দাবি, পূর্বাঞ্চল দলের সহ অধিনায়ক হওয়াটা তাঁর জন্য অনেক বড় সুযোগ। দেশের হয়ে নিজেকে উজাড় করে দিতে সবসময় তৈরি বৈভব। এর আগে রাজস্থানের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করে সকলের নজরে এসেছিল সে।

অবশ্যই পড়ুন: তৃণমূল আমলে আবাসে নাম থাকা সত্ত্বেও মেলেনি টাকা! মাটির ঘর ভেঙে মৃত গোটা পরিবার

প্রভঞ্জন মল্লিকের কথায়, “রাজস্থান রয়্যালসে ভাল একটা মরসুম কাটিয়ে এসে ভারতীয় দলে জায়গা পেয়েছে ও। আমার মনে হয়, এখন থেকেই তরুণ ক্রিকেটারদের বড় দায়িত্ব দেওয়া উচিত। একদিন ও ঠিক ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবে। সেই কথা চিন্তা করেই ওকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া।” সব মিলিয়ে বলাই যায়, বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেট দলের হবু অধিনায়ক সেটা ধরেই নিয়েছে পূর্বাঞ্চল।

Leave a Comment