=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোদীর AI ভিডিওর জেরে মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে FIR, কে এই অরুণ শ্রীনিবাস?

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুবক যুবতীদের উদ্দেশ্যে পোস্ট করা ভিডিও বার্তা সরিয়ে ফেলে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে মেটা। প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করেই পুনরায় সেই ভিডিও রিকভার করা হয়েছে। তবে এর পাশাপাশি প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি এআই-ভিত্তিক ভিডিও রমরমিয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই কনটেন্ট প্রচারের অভিযোগে এবার হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশ ভারতের মেটার ম্যানেজিং ডিরেক্টর তথা প্রধান অরুণ শ্রীনিবাস (Arun Srinivas) এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই কারণে প্রশ্ন উঠছে, কে এই অরুণ শ্রীনিবাস? জানুন তাঁর পরিচয়।

অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা হায়দ্রাবাদ পুলিশের

আসলে হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশের কাছে দায়ের করা দুটি পৃথক অভিযোগ থেকেই এই মামলার সূত্রপাত। একটি অভিযোগে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত এবং এআই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু মেটা সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। এমনকি ভাইরাল সেই ছবিগুলির মধ্যে বেশ কয়েকটিতে প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা যায়। এছাড়া ধর্মেন্দ্র প্রধানকে কেন্দ্র করেও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। অন্যদিকে দ্বিতীয় অভিযোগটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ফেসবুক থেকে সরিয়ে দিয়েছিল মেটা। কিন্তু পরে মেটা শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি বলেই উল্লেখ করে। এখানেই আপত্তি পুলিশের।

কে এই অরুণ শ্রীনিবাস?

বেশ কয়েকটি তথ্য ঘেঁটে জানা গিয়েছে, অরুণ শ্রীনিবাস চেন্নাইয়ের ভাবনস রাজাজি বৃদ্ধাশ্রম থেকে তাঁর স্কুল শিক্ষা শেষ করার পর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। তাঁর পেশাগত জীবন শুরু হয় ১৯৯৬ সালে। সেই সময় দক্ষিণ ভারতজুড়ে পণ্য ব্যবস্থাপনা, আঞ্চলিক বিক্রয় বা বিপণনের মাধ্যমে ৫ বছর কাজ করেছিলেন তিনি। এরপর ২০০১ সালে শ্রীনিবাস হিন্দুস্থান ইউনিলিভারে যোগদান করেন। সেখানে তিনি ১৫ বছর দায়িত্ব সামলান।

আরও পড়ুন: পাকিস্তান সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আমন্ত্রণ জানাতে চলেছে পাক সরকার

এরপর ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ওয়েস্ট ব্রিজ ক্যাপিটাল পার্টনার্সে একজন অপারেটিং অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ২০১৯ সালে শ্রীনিবাস ওলাতে চিফ অপারেটিং অফিসার এবং গ্লোবাল চিফ মার্কেটিং অফিসারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে মেটার গ্লোবাল বিজনেস গ্রুপের প্রধান হিসেবে তাঁকে নিয়োগ করা হয়, এবং বড় বড় ব্র্যান্ড এবং এজেন্সিগুলির সাথে ডিল সামলাতেন তিনি। তবে এরপর দীর্ঘ ৫ বছর পর ২০২৫ সালের জুন মাসে মেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, তিনিই ১ জুলাই ২০২৫ থেকেই কার্যকর ভাবে ভারতে মেটার ম্যানেজিং ডিরেক্টর এবং মেটা ইন্ডিয়ার প্রধান হিসেবেই যুক্ত হচ্ছেন।

Leave a Comment