সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১ জুলাই, শুক্রবার। শুভেন্দুকে হামলার ছক, বাংলায় লাইনচ্যুত ট্রেন, হাইকোর্টের দ্বারস্থ মিড ডে মিল কর্মী সংগঠন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) করাচিতে গুলিবিদ্ধ গ্যাংস্টার উজাইরের ভাই জুবাইর বালুচ
পাকিস্তানের করাচি শহরে কুখ্যাত গ্যাংস্টার উজাইর বালুচের ভাই জুবাইর বালুচ সশস্ত্র হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন। জানা যাচ্ছে, বাড়িতে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েছে। এমনকি তার পাশাপাশি আরও দু’জন আহত হয়েছেন বলে খবর। বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক। বলে রাখি, জুবাইর বালুচের বড় ভাই উজাইর দীর্ঘদিন ধরেই পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। এমনকি খুন থেকে শুরু করে তোলাবাজি, অস্ত্র পাচার, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) হাইকোর্টের দ্বারস্থ মিড ডে মিল কর্মী সংগঠন
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব আগামীকাল থেকেই ইসকনের হাতে তুলে দিচ্ছেন। এমনকি ডিম দেওয়া হবে কিনা সে বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তবে এবার ইসকনের হাতে দায়িত্ব তুলে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্যের মিড ডে মিল কর্মচারী ইউনিয়ন। তাদের একটাই দাবি, এভাবে কোনও বেসরকারি সংস্থার হাতে দরপত্র ছাড়া মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া যায় না। এমনকি সংগঠনের সাধারণ সম্পাদক জানান, দরপত্র ছাড়া দায়িত্ব তুলে দেওয়া সম্পূর্ণ বেআইনি। আমরা আইনি পথে হাঁটব। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) রাতের কলকাতায় বাস বাড়াচ্ছে সরকার
এবার রাতের কলকাতায় বাড়ছে বাস পরিষেবা। এমনই ঘোষণা করেছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। হাওড়া, শিয়ালদা স্টেশন কিংবা দমদম বিমানবন্দরে যারা যাতায়াত করেন তাদের জন্য বড় ঘোষণা। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, একাধিক রুটের বাসের শেষ সময় এবার পিছিয়ে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে করা হচ্ছে। এক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে পাটুলি, হাওড়া স্টেশন থেকে গড়িয়া বাস স্ট্যান্ড, হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ সহ আরও বেশ কিছু রুট রয়েছে। এতে নিত্যযাত্রীরা অনেকটাই উপকৃত হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান প্রকাশ মুখ্যমন্ত্রীর
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়র বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করেছে পুলিশ। এমনকি কোটি কোটি টাকা নগদ এবং বিপুল সোনা উদ্ধার নিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছে উঠেছে সবার। তবে এবার তা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এর নেপথ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, টুলু মন্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা ৯৩ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আর নগর ৫৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়া তাঁর যে সমস্ত সম্পত্তি উদ্ধার হয়েছে সবকিছুই নিলামে তোলা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের
ফের ভোগান্তিতে পড়তে চলেছে যাত্রীরা। আগস্ট মাসের শুরুতেই শিয়ালদা এবং হাওড়া সহ একাধিক লাইনে ট্রেন বাতিল হচ্ছে বলে খবর। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট রাত সাড়ে দশটা থেকে ২ আগস্ট ভোর সাড়ে চারটা পর্যন্ত ৬ ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেক্ষেত্রে হাওড়া ডিভিশনে ২ দিন ৮টি ট্রেন বাতিল করা হচ্ছে। এছাড়া শনিবার হাওড়া থেকে বাতিল করা হবে ৩৭৮৪৯ এবং ৩৬০৮৭ ট্রেন। তাছাড়া শিয়ালদা থেকেও একাধিক ট্রেন বাতিল থাকছে বলেই তালিকা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ২০ বছর পর বাংলায় তসলিমা নাসরিন
দীর্ঘ ২০ বছর পর অবশেষে কলকাতার মাটিতে পা রাখলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। আগেই জানানো হয়েছিল, আজ অর্থাৎ শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে তিনি নামবেন। এমনকি তাঁকে স্বাগত জানানোর জন্য সেক্যুলার মিশন এবং পশ্চিমবঙ্গের অন্য দুটি সংগঠনের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত হন। আপাতত এদিন দক্ষিণ কলকাতার একটি হোটেলে থাকবেন তিনি। আগামীকাল ১ আগস্ট শনিবার মৌলবাদ বিরোধী কবি এবং সাহিত্যিকদের আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) SIR-এ নাম বাদ গেলেই বন্ধ হবে না রেশন
যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদের রেশন বাতিল হবে কিনা এ নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল। এমনকি এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তবে এবার আদালত সেই মামলার রায়ে গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছে। হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারীর মাসিক রেশন সুবিধা বন্ধ কিংবা এ বিষয়ে কোনও রকম জোরপূর্বক পদক্ষেপ নেওয়া যাবে না। এমনকি একান্তই কোনও সিদ্ধান্ত নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। অর্থাৎ, ভোটার তালিকায় নাম বাদ গেলেও বন্ধ হবে না রেশন সুবিধা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) মেটার বিরুদ্ধে FIR কেন্দ্রের
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও মুছে দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে মেটা। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি এআই-ভিত্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এবার এ নিয়ে মামলা করল হায়দ্রাবাদ পুলিশ। পুলিশের দাবি, এই ভিডিওগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। এমনকি সংস্থার নিজস্ব ফিল্টারিং ব্যবস্থা থাকলেও কীভাবে দেশের একজন প্রধানমন্ত্রীর এরকম বিকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেই দাবি তুলেই ভারতীয় ন্যায় সংহিতা এবং আইটি আইনে মেটার বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ভদ্রেশ্বরে লাইনচ্যুত রেল ইঞ্জিন
সাতসকালে বাংলায় বড়সড় রেল দুর্ঘটনা। হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হল ট্রেন। চলাচল জানা গিয়েছে, হুগলির ভদ্রেশ্বরে আচমকা একটি রেল ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। শুক্রবার সকালের ভদ্রেশ্বর স্টেশনের কাছাকাছি এই রেল ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছিল। ইঞ্জিনের দুটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। এমনকি লাইনচ্যুত ট্রেনটি রিভার্স লাইনে থাকার কারণে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। যার কারণে বেশ কিছুক্ষণ ধরে আপ এবং ডাইন দুই দিকে ট্রেন পরিষেবা বন্ধ থাকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর হামলার ছকে গ্রেফতার জঙ্গি
এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জঙ্গি হামলার ছক। বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে বেঙ্গল এসটিএফ-র জালে ধরা পড়েছে পাক জঙ্গি হামিদ মন্ডল। সূত্রের খবর, কলকাতায় বসেই হামিদ মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক কষছিল। এমনকি তাঁর কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটি তথ্য এবং কনভার্ট ডিটেলস উদ্ধার করা হয়েছে। জম্মু-কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগ রয়েছে বলেই খবর। আজ তাঁকে আদালতে তোলা হয়েছে। এমনকি তাঁর ফোনে মুখ্যমন্ত্রীর লোকেশনের যাবতীয় ডিটেইলস পর্যন্ত পাওয়া যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন