=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজ থেকে বদলে গেল ২২টি ওষুধের দাম, তালিকায় আপনার মেডিসিনও? দেখুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগস্টের প্রথম দিন অর্থাৎ আজ থেকেই বদলে গেল প্রয়োজনীয় 22টি ওষুধের দাম (Medicine)। খোদ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বদল এসেছে এই প্রয়োজনীয় ওষুধগুলির দামে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হার্টের ওষুধ থেকে শুরু করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও জ্বরের মতো কিছু রোগের ওষুধের পাশাপাশি প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিকের দামে বড় বদল এসেছে। কোন কোন ওষুধের দাম কমল বা বাড়ল জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কোন কোন ওষুধের দামে বদল এল?

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আজ থেকে বদলে গেল মোট 22টি ওষুধের দাম। গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সেই তালিকায় রয়েছে, হৃদরোগ, রক্তচাপ, ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্য, জ্বর, মানসিক উদ্বেগ, আয়রন, ফলিক অ্যাসিড, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক সহ PCOS বা নারীর প্রজনন ক্ষমতা সম্পর্কিত ওষুধ। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থাগুলি উল্লিখিত রোগের ওষুধগুলির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দাম নিতে পারবে না।

এদিকে যেসব দোকানদার সরকারকে আইনত GST দিয়েছেন তাঁরাই ওষুধের দামের উপর GST বসাতে পারবেন। এই নিয়ম লঙ্ঘন করলে দোকানদারকে সুদ সহ অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের মাধ্যমে প্রত্যেক হাসপাতাল এবং ওষুধের দোকানে নতুন খুচরো ওষুধের দামের তালিকা পাঠানো হয়েছে।

অবশ্যই পড়ুন: আরশোলাদের মধ্যে ঢুকে ভারতে বড় নাশকতার ছক কষছিল হামিম, নেপথ্যে পাকিস্তান!

উল্লেখ্য, এর আগে গত 8 জুলাই, এনপিপিএ একটি বিজ্ঞপ্তি জারি করে দেশজুড়ে 39টি খুচরো ওষুধের মূল্য নির্ধারণ করে দিয়েছিল। প্রাইস কন্ট্রোল অর্ডার 2013-এর অধীনে, সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে এবং অল্প খরচে ওষুধ পৌঁছে দেওয়ার জন্যই এই দাম নির্ধারণ করা হয়েছিল। সেই ওষুধগুলির তালিকায় ছিল অ্যামলোডিপাইন, বিসোপ্রোলল এবং টেলমিসার্টান ট্যাবলেট সহ নেপাফেনাক এবং মক্সিফ্লক্সাসিন অফথালমিক সলিউশনের মতো চোখের ড্রপও।

Leave a Comment