হামিদের গ্রেফতারের পরই বাংলায় তৈরি হচ্ছে অ্যান্টি টেরর স্কোয়াড, চলবে বিশেষ অভিযান

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার জঙ্গি দমনের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যগুলির মতো বাংলাতেও তৈরি হবে অ্যান্টি টেরর স্কোয়াড (Anti Terror Squad)। আসলে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষার অভিযোগে হামিদের মতো জঙ্গিদের গ্রেফতার করার পর উদ্বেগ বেড়েছে রাজ্য সরকারের। সেই কারণেই এবার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনীকে সংযুক্ত করে নতুন টেরর স্কোয়াড তৈরি করার পরিকল্পনা রয়েছে নবান্নের। এমনকি এ বিষয়ে খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যে তৈরি হচ্ছে নতুন অ্যান্টি টেরর স্কোয়াড

আসলে সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি হামিদ মন্ডল এবং তাঁর সহকারী অর্পিতা সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক ছিল তাদের। যদিও বর্তমানে রাজ্য এবং কলকাতা পুলিশের বিশেষ টার্ক ফোর্স বা এসটিএফ রয়েছে। কিন্তু সরকার চাইছে এই দুই ফোর্সকে সংযুক্ত করে একটি পৃথক সংগঠন তৈরি করতে। আসলে বর্তমানে রাজ্যের বেশ কিছু জায়গায় বাংলাদেশ, আইএএস, লস্কর সহ বেশ কিছু জঙ্গি সংগঠন গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। আর তাদের মদত দিচ্ছে পাকিস্তান জঙ্গি সংগঠন। এমনকি মাদ্রাসাতে ছাত্রদের মগজধোলাই করা হচ্ছে বলেও অভিযোগ।

নিরাপত্তা আধিকারিকদের মতে, রাজ্যে আগামী দিন বড়সড় জঙ্গি হানার ঘটনাও ঘটতে পারে। সেই কারণেই আগেভাগে সতর্ক হয়ে নতুন অ্যান্টি টেরর স্কোয়াড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। আসলে বর্তমানে মহারাষ্ট্র পুলিশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ কিংবা গুজরাট পুলিশের বিশেষ জঙ্গি দমন সংগঠন এটিএস-র আদলে এই স্কোয়াড তৈরি করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। এমনটাই খবর প্রশাসনিক সূত্রে। এমনকি যে সমস্ত পুলিশ আধিকারিকরা জঙ্গি দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদেরকে এই বাহিনীতে যোগদান করানো হতে পারে।

আরও পড়ুন: কাকলি ঘোষ দস্তিদারের চেম্বারে শশী পাঁজা, NCPI-তে যাচ্ছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী?

তবে এই সংগঠনের মাথায় থাকবে একজন আইজি পদমর্যাদার শীর্ষ পুলিশ আধিকারিক। তাঁর আওতায় বাকিরা কাজ করবেন। কলকাতার আশেপাশেই একটি সদর দফতর খোলা হতে পারে। পাশাপাশি যে সমস্ত জেলাগুলিতে জঙ্গি মডিউল তৈরি হয়েছে বলে অনুমান করা হচ্ছে, সেই জেলাগুলিতে এই সংগঠনের শাখা খোলা হতে পারে। তবে সেই তালিকায় পড়বে মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, মালদার মতো জেলাগুলি। এমনকি দেশের বাইরে কোনও জঙ্গি সংগঠন, বিশেষ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়ে এই স্কোয়াড বিশেষ নজরদারি চালাবে।

Leave a Comment