=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূলের থ্রেট কালচারের শিকার হন সাহিত্যিক জয় গোস্বামীও! মুখ খুললেন ‘মমতা ঘনিষ্ঠ’

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল সরকারের পতন হতেই একে একে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠরা। বিশেষ করে সাহিত্য এবং চলচ্চিত্র জগতে যে একটা থ্রেট কালচার ছিল সেটাও এতদিনে স্বীকার করে নিয়েছেন অনেকেই। এবার একপ্রকার সেই পথেই হাঁটলেন বিশিষ্ট সাহিত্যিক জয় গোস্বামী (Joy Goswami)। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কবি এবার কথায় কথায় বলে দিলেন, “প্রতিবাদ করে আয়ুক্ষয় করতে পারব না।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক জয় গোস্বামী

তৃণমূল জামানাতেই সাহিত্য জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক জয় গোস্বামী। ক্ষমতার হাত বদল হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কারণটা পুরোপুরি খোলসা না করলেও ঠারেঠোরে কবি বুঝিয়ে দিলেন কোনও না কোনও দিক থেকে তৃণমূল জামানায় থ্রেট কালচারের মধ্যে পড়ে যেতে হয়েছিল তাঁকেও! সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হতেই জয় গোস্বামী বললেন, “কেউ কখনও ভেবে দেখেছে আমি কেন সাহিত্য জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম? কেন আমাকে নিজেকে প্রত্যাহার করে নিতে হল? একদিন আমি সব ঘটনা বলব।”

এদিন সাহিত্যিক এও বললেন, “সময় যত এগোবে একটু একটু করে বোঝা যাবে কেন আমি অতদিন আগেই সরে এসেছিলাম। সব কথা বলার একটা সময় আছে। কারণ টাইমিংটা গুরুত্বপূর্ণ।” এদিন তৃণমূলের থ্রেট কালচার নিয়ে কথা বলতে গিয়ে সাহিত্যিককে বলতে শোনা গেল, “ধীরে ধীরে সময় যত এগোবে বোঝা যাবে কেন আমি নিজের কাঁধে সব দোষ নিয়ে সরে এসেছিলাম। কবিতা লিখতে পারিনি। কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে মুদ্রণ জগত থেকে সরে যাচ্ছি।”

অবশ্যই পড়ুন: শেহবাজকে সরানোর ছক! পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন মহসিন নকভি, রাষ্ট্রপতি হবেন মুনির?

নিজের বক্তব্যের শেষের দিকে সাহিত্যিক একেবারে খোলাখুলি জানালেন, “অবশ্যই হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। সাহিত্যের ক্ষেত্রেও হুমকি প্রথা যে ছিল একদিন সেটার প্রমাণও পাওয়া যাবে। সেটা আটকাতে কিংবা প্রতিবাদ করতে আয়ুক্ষয় করতে পারব না।” কবি জয় গোস্বামীর বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা গিয়েছে যে, তিনিও তৃণমূল জামানার থ্রেট কালচারের শিকার হয়েছিলেন!

Leave a Comment